Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

মা হলেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা

দেশের জনপ্রিয় অভিনেত্রী জিনাত শানু স্বাগতা মা হয়েছেন। থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। মা ও সদ্যোজাত শিশু দুজনেই সুস্থ আছে বলেই জানা গেছে। কন্যার নাম রেখেছেন মরিয়াম সর্বজয়া শানু আজাদ।

শনিবার রাতে ফেসবুকে মা হওয়ার খবর জানিয়ে স্বাগতা লেখেন, ‘মরিয়াম সর্বজয়া শানু আজাদ, পৃথিবীতে স্বাগতম’।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে অর্থাৎ বিয়ের এক বছরের মাথায় মা হওয়ার খবর জানান স্বাগতা নিজেই। এরপর দুই পরিবারের সবাই আনন্দিত ছিল বলেও তখন জানান অভিনেত্রী।

জিনাত শানু স্বাগতা । ছবি : ফেসবুক


শুরুতে দেশের হাসপাতালের অধীনে চিকিৎসা নিলেও নরমাল ডেলিভারির সম্ভাবনা কম থাকায় চিকিৎসক ও হাসপাতাল বদল করেন। বর্তমানে থাইল্যান্ডে এক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। সেখানে গিয়ে স্বাগতা বলেছিলেন, ‘আমি একটা মিশন নিয়ে থাইল্যান্ডে এসেছি। বাংলাদেশের অনেক ডাক্তার বলেছেন আমি ভুল করছি, কিন্তু আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করব যেন স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারি।

২০২৪ সালের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। লন্ডনপ্রবাসী হাসান একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা ও পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share