Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

গুঞ্জন সত্যিই, মা হচ্ছেন দীপিকা

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন । ছবি: ইনস্টাগ্রাম

আসলেই কি মা হচ্ছেন দীপিকা? এমন প্রশ্ন ভেসে বেড়াচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। রণবীর-দীপিকা জুটির নীরবতায় একপক্ষ এই খবরকে কেবল গুঞ্জন বলে মেনে নিলেও, ২৯ ফেব্রুয়ারি, চার বছর পর পর আসা বিশেষ দিনে মা হবার সুখবর দিলেন দীপিকা পাড়ুকোন নিজেই।

২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন দীপিকা। সেখানে দেখা যায় শিশুদের পোশাক, জুতো, খেলনা এবং বেলুনের মাঝে লেখা ‘সেপ্টেম্বর ২০২৪’।

এই পোস্ট দেখে কারো বুঝতে বাকি নেই চলতি বছরের সেপ্টেম্বরেই দীপবীর জুটির ঘর আলো করে আসছে তাদের প্রথম সন্তান। দীপিকার এই পোস্টটি কয়েক মিনিটের মধ্যে লাখ লাখ ভিউ হয়েছে এবং কমেন্ট পেয়েছে। সেলিব্রিটিরাও তাদের অভিনন্দন জানাচ্ছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। পাঁচ বছরের দাম্পত্যের পর জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share