Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

‘মা পদক’ ২০২৪ পেলেন যে মায়েরা

মায়েদের সাথে অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার, রাফিয়াদ রশিদ মিথিলা ও এফ এস নাঈম (বাম থেকে) | ছবি: ফেসবুক

২০২৪ সালের ১২ ই মে ‘মা দিবস’। এ উপলক্ষে ১০ মে হোটেল রিজেন্সীতে অনুষ্ঠিত হয়ে গেল ‘মা পদক’ ২০২৪। সেখানে  ‘মা পদক’ –এর সম্মাননা পেয়েছেন এক ঝাক তারকাদের মায়েরা।  

অভিনেতা ইন্তেখাব দিনার মায়ের সম্মাননা পাওয়ার সুখবর ভক্তদের সাথে ভাগ করে নিতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘মা পদক ২০২৪। প্রাউড অফ ইউ আম্মু।’

অভিনেতা এফ এস নাঈম মায়ের সাথে ছবি পোস্ট করে লিখেছেন, ‘মা পদক পেলেন আমার মা।’

এছাড়াও সম্মাননা প্রাপ্ত মায়েদের মধ্যে ছিলেন নৃত্যশিল্পী শামীম আরা নিপা, অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, রাফিয়াত রশিদ মিথিলা, অভিনেতা মামনুন হাসান ইমনের মায়েরাসহ আরও অনেকে।

উল্লেখ্য, ‘মা পদক’ ২০২৪ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এম.পি এডভোকেট সানজিদা খাতুন এবং বিশেষ অতিথি ছিলেন অভিনেতা ও এম.পি ফেরদৌস এবং অনুষ্ঠানের উদ্যেক্তা ছিলেন বিশিষ্ট সাংবাদিক অভি মাইনুদ্দীন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share