Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

মাহির ছেলের জন্মদিনে পরীর শুভেচ্ছা

মাহিয়া মাহি, ফারিশ ও পরীমণি (বাম থেকে) । ছবি: ফেসবুক

রাজনীতির মাঠে পরাজিত হওয়া থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছিলো না চিত্রনায়িকা মাহিয়া মাহির। কিন্তু নিজেকে গুছিয়ে নিয়ে আবারো কাজে মনোনিবেশ করেছেন তিনি। এরই মাঝে এলো ২৮ মার্চ, যে তারিখটি মাহির জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এদিকে এই নায়িকার বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের আরেক নায়িকা- পরীমণি।

মূলত ২৮ মার্চ হলো মাহির একমাত্র ছেলে মো. মোসাইব আরশ শামসুদ্দিন ফারিশ সরকারের প্রথম জন্মদিন। ছেলের জন্মদিন বেশ ঘটা করে পালন করেছেন অভিনেত্রী। আর জন্মদিনের আয়োজন থেকে কয়েকটি স্থিরচিত্রও নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন তিনি।

প্রথমত, মাহি ও ফারিশের একটি ছবি পোস্ট করে মাহি ক্যাপশনে লেখেন, ‘আজকে আমার সবচেয়ে খুশির দিন। শুভ জন্মদিন বাবা।’ ক্যাওশন শেষে মাহি একটি ভালোবাসার ইমোটিকন জুড়ে দেন।

মাহির পোস্ট করা ছবিটিই পরীমণি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে পোস্ট করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ফারিশের জন্মদিনে। ২৭ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘হ্যাপি বার্থডে মানিক চাঁদ আমাদের। তুমি মায়ের চোখের মনি হয়ে থাকো ফারিশ বাবা। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি।‘

প্রসঙ্গত, ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। বিয়ের এক বছর পরই তাদের সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান। যার নাম রাখা হয় ফারিশ। এটি ছিল দুজনেরই দ্বিতীয় বিয়ে। তবে এবছর ১৬ ফেব্রুয়ারি রাতে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। এরপর থেকে ফারিশকে নিয়ে আলাদাই থাকছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share