Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ৩০, ২০২৬

মারা গেছেন ‘সাগরের তীর থেকে’ গানের কণ্ঠশিল্পী জীনাত

মারা গেছেন বাংলাদেশের সংগীত জগতের প্রখ্যাত কণ্ঠশিল্পী জীনাত রেহানা। ২ জুলাই বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘সাগরের তীর থেকে’ গানটি দিয়ে শ্রোতাদের মন জয় করেছিলেন এ গুণী সংগীতশিল্পী।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন জীনাত রেহানা। চিকিৎসা চলছিল তার। অবশেষে আজ না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। জীনাত রেহানার স্বামী ছিলেন দেশের টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ। তিনি আগেই প্রয়াত হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ যোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে এই গুণী শিল্পীকে।

১৯৬৪ সালে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে যুক্ত হন জীনাত রেহানা।

১৯৬৮ সালে ‘সাগরের তীর থেকে’ গানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন করে নেন এই কন্ঠশিল্পী।  গানটি তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা ও পরিচিতি। ১৯৬৫ সালে টেলিভিশনের শিল্পী হিসেবেও সংগীতজগতে যাত্রা শুরু করেন তিনি। যদিও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করার কারণে তাকে নিয়মিত গানে পাওয়া যায়নি, তবুও তার গাওয়া বেশ কিছু গান আজও সমানভাবে জনপ্রিয়।

আধুনিক, আধ্যাত্মিক ও ছোটদের গান, তিন ক্ষেত্রেই তিনি রেখেছেন অনন্য অবদান।

তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘একটি ফুল আর একটি পাখি বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’,‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো, স্মৃতি থেকে’ ইত্যাদি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’ ওপেনিংয়ে বিশ্বরেকর্ড গড়েছে

প্রজেক্ট হেইল মেরি ২০২৬ সালের ৯ মার্চ লন্ডনে জাঁকজমক প্রিমিয়ারের মাধ্যমে যাত্রা শুরু করে ‘প্রজেক্ট হেইল মেরি’।…
সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’ ওপেনিংয়ে বিশ্বরেকর্ড গড়েছে

‘বনলতা এক্সপ্রেস’ ২ কোটি আয় করলো আট দিনেই

বনলতা এক্সপ্রেস ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দারুণ আলোচনায় রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’…
'বনলতা এক্সপ্রেস' ২ কোটি

শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই যে চমক দেখাবেন

‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের সিনেমা ‘প্রিন্স:…
শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই

নারী কিসে আটকায়?

রাক্ষস সিনেমা ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে। তাঁর মধ্যে অন্যতম সিনেমা হল…
নারী কিসে আটকায়?
0
Share