Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

মারা গেছেন বরেণ্য অভিনেতা তালাত হুসেন

২৬ মে করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন পাকিস্তানের বরেণ্য অভিনেতা তালাত হুসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

অভিনেতার মৃ’ত্যুর খবরটি নিশ্চিত করে আর্টস কাউন্সিল অব পাকিস্তানের করাচি অংশের সভাপতি আহমেদ শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তালাত হুসেন। করাচির একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। আর্টস কাউন্সিলের সাথে তার গভীর যোগাযোগ ছিল। কারণ, তিনি পরিচালনা কমিটির সদস্য ছিলেন। তালাত হুসেন নিজের ‘ইউনিক’ অভিনয়ের জন্য ‘সিতারা-আই-ইমতিয়াজ’ পুরস্কারও পেয়েছিলেন। তার মতো অভিনেতা শতাব্দীতে একজন জন্মান।’

উল্লেখ্য, ১৯৬০ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তালাত হুসেন। তার অভিনীত উল্লেখ্যযোগ্য চলচ্চিত্র হলো ‘চিরাঘ জলতা রাহা’, ‘গুমনাম’, ‘অ্যাক্টর ইন ল’। নাটকে অভিনয় করেও কুরিয়েছেন নাম। দর্শকদের উফার দিয়েছেন ‘বন্দিশ’, ‘কারওয়ান’, ‘হাওয়াইন’, ‘পরচাইয়ান’ ইত্যাদির মত নাটক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share