Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মারা গেছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব সাইফুল ইসলাম চৌধুরী

সাইফুল ইসলাম চৌধুরী | ছবি: গুগল

মারা গেছেন চলচ্চিত্রের খ্যাতিমান প্রযোজক, প্রদর্শক, পরিবেশক ও ব্যবসায়ী সাইফুল ইসলাম চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

সাইফুলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন।

৩০ অক্টোবর দিবাগত রাতে আনুমানিক ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সাইফুল শেষ নিশ্বাস ত্যাগ করেন। ৩১ অক্টোবর বাদ যোহর সম্পন্ন হয়েছে তার জানাযার নামাজ। সাইফুলের ম’রদেহটি দাফন করার কথা রয়েছে বনানী কবরস্থানে।

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি হিসেবে সাইফুল ইসলাম চৌধুরী দায়িত্ব পালন করেছেন তিনবার। স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র বিকাশে দীর্ঘদিন ধরেই বিশেষ ভূমিকা পালন করে আসছিলেন তিনি। বেশ কিছু ছবি প্রযোজনাসহ অনেক দেশি-বিদেশি ছবির পরিবেশনাও করেছেন।

সাইফুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সভাপতি কাজী শোয়েব রশিদ, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল, সিনিয়র সহসভাপতি মিয়া আলাউদ্দিন সহ সমিতির অন্যান্য সদস্যরা। একইসাথে তারা সাইফুলের শোকার্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন।

মৃত্যুর সময় সাইফুল ইসলাম চৌধুরী রেখে গেছেন স্ত্রী, একমাত্র কন্যা, জামাতা ও নাতিসহ তার পরিবারকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী
0
Share