Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

মারা গেছেন চক্রবর্তীর প্রথম স্ত্রী

মিঠুন চক্রবর্তী ও প্রাক্তন স্ত্রী হেলেনা লিউক | ছবি: গুগল

৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে নিজ বাসায় বর্ষীয়ান টালিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী অভিনেত্রী হেলেনা লিউক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী কল্পনা আইয়ার।

হেলেনা লিউকের মৃত্যুর কারণ অজানা থাকলেও, অভনেত্রী তার শেষ পোস্টে লিখেছিলেন, ‘আজব লাগছে। মিশ্র অনুভূতি এবং ঠিক জানি না কেন, বিভ্রান্ত লাগছে।’

তাই এই মৃত্যু স্বাভাবিক নাকি আত্নহত্যা, সেই বিষয়ে খিতিয়ে দেখছে পুলিশ। ১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের ‘মার্দ’ ছবিতে ব্রিটিশ রানির ভূমিকায় দেখা যায় মিঠুনের প্রাক্তন স্ত্রীকে। হেলেনা দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলেও তার ক্যারিয়ার শুরু বলিউডেই।

উল্লেখ্য, অভিনেতা মিঠুনের সঙ্গে হেলেনার প্রেম সত্তরের দশকে পরে ১৯৭৯ সালে সাতপাকে বাঁধা পড়েন তারা। তবে মাত্র চার মাসেই সেই সম্পর্কের ইতি টানেন এই তারকা দম্পতি। ভারতীয় গণমাধ্যমে দেওয়া পুরনো এক সাক্ষাৎকারে হেলেনা একবার বলেছিলেন, ‘মিঠুনের সঙ্গে বিয়েটা আমার জন্য একটা দুঃস্বপ্ন ছিল মাত্র! বিয়ের আগে অভিনেতাকে একভাবে চিনেছিলেন। এক ছাদের নীচে বসবাসের সময় তার ভিন্ন রূপ দেখতে পাই, যা আমার কাছে অত্যন্ত ভয়ংকর ছিল।‘

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share