Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

মাত্র ২৩ বছরেই ২৫০ কোটির মালিক!

জান্নাত জুবায়ের | ছবি: ইনস্টাগ্রাম

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করে টিকটক থেকে পরিচিতি পেয়েছেন জান্নাত জুবায়ের। বর্তমানে তরুণ এই অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সারের মোট সম্পদের পরিমান ২৫০ কোটির বেশি।

মুম্বাইয়ে জন্ম নেওয়া জান্নাত শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে ‘ফুলওয়া’, ‘মহারানা প্রতাপ’ এবং ‘তু আশিকি’র মত ভারতীয় ধারাবাহিকে। পাশাপাশি রানী মুখার্জির ‘হিচকি’ সিনেমাতেও দেখা গিয়েছিল তাকে। শুধু অভিনয়ই নয়, সোশ্যাল মিডিয়াতেও পরিচিত। ইনস্টাগ্রামে জান্নাতের ফলোয়ার সংখ্যা ৫০ মিলিয়নের বেশি!

রিয়্যালিটি শো ‘খাতরোঁ কে খিলাড়ি ১২’তে অংশ নিয়ে বিশেষভাবে নজর কেড়েছেন তিনি। বর্তমানে যেকোনও শো বা অভিনয়ের জন্য প্রতি এপিসোডে ১৮ লক্ষের বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন জান্নাত। যা তাকে রেখেছে টিভি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় শীর্ষে। মাত্র ২১ বছর বয়সে মুম্বাইয়ে নিজের বাড়ি কিনেছিলেন অভিনেত্রী জান্নাত। এ ছাড়া নিয়মিত বিভিন্ন মিউজিক ভিডিও এবং ব্র্যান্ড প্রচারে অংশগ্রহণ করেছেন তরুণ এই ইনফ্লুয়েন্সার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন সংগীতশিল্পীরা।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি
0
Share