Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

মাকে হারিয়ে আরিফিন শুভ’র আবেগঘন স্ট্যাটাস

আরিফিন শুভ ও তার মা । ছবি: ফেসবুক

চলে গেলেন চিত্রনায়ক আরিফিন শুভ’র মা খাইরুন নাহার। ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গেছে। মৃ”ত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

শুভ’র মায়ের মৃ”ত্যুর খবরটি প্রথমে নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খান। একটি ফেসবুক পোস্টে তিনি জানান, রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভর মা মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাদ ফজর জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে বলেও জানান জায়েদ খান।

পরবর্তীতে ২৫ জানুয়ারি সকাল সোয়া ৮টার দিকে আরিফিন শুভ তার মায়ের মৃ”ত্যুর বিষয়টি নিশ্চিত করে নিজের সোশ্যাল মিডিয়া ফেসবুকের ভেরিফায়েড পেজে একটি আবেগঘন পোস্ট করেছেন। মা-ছেলের সুন্দর মুহূর্তের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “আমার মা আল্লাহর কাছে চলে গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ২১ জানুয়ারি দুপুরে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মা জীবনের শেষ যুদ্ধটা করেছে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সেটা শেষ হয়েছে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে।”

শুভ আরও যোগ করেন, “বাদ ফজর ঢাকার কালোনী কেন্দ্রীয় জামে মসজিদ ও জামেউল উলুম মাদ্রাসা কমপ্লেক্সে জানাজা শেষে মাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগেও আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করেছেন এবারও আপনারা আমার মাকে দোয়ায় রাখবেন, ইনশাআল্লাহ।”

প্রসঙ্গত, ভীষণ মা পাগল ছেলে আরিফিন শুভ। প্রায় সময়ই মায়ের সাথে শুভ’র দুষ্টু–মিষ্টি খুনসুটি ফুটে উঠতো অভিনেতার ফেসবুকের পাতায়। মাকে নিয়ে ঘুরতে বের হলে মাঝে মাঝেই বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন শুভ। মা-ছেলের কথোপকথন ও খুনসুটি মুগ্ধ করতো নেটিজেনদের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share