Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

‘মনস্টার মেশিন’ নিয়ে আসলেন শ্রুতি হাসান

শ্রুতি হাসান | ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিনী সিনেমার অন্যতম অভিনেত্রী শ্রুতি হাসানের অভিনয় ছাড়াও আরেকটি পরিচয় হচ্ছে তিনি একজন গায়িকা। সিনেমা ছাড়াও গেয়েছেন আপন গতিতে।

২৬ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ‘মনস্টার মেশিন’ শিরোনামে তার নতুন গানের মিউজিক ভিডিও।

এই গানের কিছু বিশেষত্ব আছে। সম্প্রতি মুক্তি পাওয়া শ্রুতি হাসানের নতুন মিউজিক ভিডিওর গানের কথা, সুর ও সংগীত করেছেন শ্রুতি নিজেই। শুধু তাই নয়, মিউজিক ভিডিওর মডেলও হয়েছেন দক্ষিনী এই অভিনেত্রী। নারীবাদ নিয়ে বেশ সচেতন শ্রুতি।

তার সেই স্পষ্ট চিন্তাভাবনা উঠে এসেছে গানটির কথায়। যেমন একটি লাইন রয়েছে এমন- ‘পুরুষ নয়, আমার একটা মনস্টার প্রয়োজন’। গানটি নিয়ে এক সাক্ষাৎকারে শ্রুতি হাসান জানান, এত দিন তিনি যেসব কাজ করেছেন, এটি তার একেবারে বিপরীত।

তিনি আরও বলেন ‘ভিডিওতে আমি চারটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছি, যেটা চার ধরনের নারীকে প্রতিনিধিত্ব করে। এমন অনেক নারী রয়েছেন, যাদের ভেতরে ছোট ছোট আগুন রয়েছে, যারা বিভিন্ন কারণে পুড়ছেন। আমি একটা কথা শুনেছিলাম, সেটা হলো- ‘আমরা হলাম পিশাচের নাতনি, যাদেরকে পোড়াতে পারবে না’এই কথা আমার সারাজীবন মনে থাকবে।”

শ্রুতি মনে করেন, “আমরা যে পরিবেশে আছি, সেটাতে মানিয়ে নিতে হবে। আর এই মানিয়ে নেওয়া মানে আমরা ‘মনস্টার’। এই গানটা তাদের জন্য, যারা নারীদের মধ্যকার সেই আগুনকে শক্তিতে রূপান্তর করতে উৎসাহ দেন।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তানজিন তিশার বিরুদ্ধে সহশিল্পীকে মারধরের অভিযোগ

তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সহশিল্পীকে মারধরের অভিযোগ উঠেছে। নির্মাতা রাফাত…
তানজিন তিশার বিরুদ্ধে
0
Share