Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

ভেনিস উৎসব ২০২৫

ভেনিস উৎসব ২০২৫

ভেনিস উৎসব ২০২৫ : পুরস্কার বিজয়ীর তালিকা ও খবর

ভেনিস উৎসব ২০২৫ এ সেরা চলচ্চিত্র ও অভিনয়কারীদের বিজয়ীর তালিকা জানুন। কার হাতে উঠল কোন পুরস্কার, সব খবর ও উজ্জ্বল মুহূর্ত একসাথে দেখুন। গতকাল শনিবার রাতে শেষ হলো ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসব। গত ২৭ আগস্ট শুরু হয়েছিল ভেনিস উৎসব। বড় তারকাদের হারিয়ে এবারের উৎসবে পুরস্কার পেয়েছে স্বাধীন ঘরানার নির্মাতাদের সিনেমা। কার হাতে উঠল কোন পুরস্কার? এএফপির ছবি ও ভ্যারাইটির অবলম্বনে জেনে নেওয়া যাক ভেনিস উৎসবে কার হাতে উঠল কোন পুরস্কার।

এবারের ৮২তম ভেনিস উৎসবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে জিম জারমুশের ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’। গতকাল শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটার পর উৎসবের সম্পূর্ণ অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়।

ভেনিস উৎসব ২০২৫

কেট ব্ল্যানচেট অভিনীত ছবিটি তিনটি ভিন্ন দেশের তিনটি গল্প নিয়ে নির্মিত। ‘ফাদার’ অধ্যায়ের পটভূমি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, ‘মাদার’ ঘটেছে ডাবলিনে আর ‘সিস্টার ব্রাদার’ অধ্যায় প্যারিসে। সিনেমাটি মূলত প্রাপ্তবয়স্ক সন্তানদের সঙ্গে তাদের বাবা-মা ও একে অপরের সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত। ছবিতে কেট ব্লানচেট ছাড়াও আছেন অ্যাডাম ড্রাইভার।

‘দ্য ভয়েস অব হিন্দ রজব’

এ ছাড়া উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে এবারের উৎসবের আলোচিত ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সিনেমাটি। ২০২৪ সালের জানুয়ারিতে গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয় ছয় বছরের শিশু হিন্দ রজব। পরিবারসহ গাড়ি করে গাজা সিটি থেকে পালাতে গিয়ে হামলার শিকার হয়। হিন্দের সঙ্গে গাড়িতে ছিলেন তার চার চাচাতো ভাইবোন ও খালা-খালু। পরে সবাই নিহত হন। সেই ঘটনা অবলম্বনে এই সিনেমা বানিয়েছেন ফরাসি-তিউনিসীয় নির্মাতা কাওথের বেন হানিয়া।

ভেনিস উৎসব ২০২৫

ডোয়াইন জনসন অভিনীত ‘দ্য স্ম্যাশিং মেশিন’ সিনেমার জন্য সেরা পরিচালক সিলভার লায়ন জিতেছেন বেনি সাফদি। আসরের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার বিশেষ জুরি পুরস্কার পেয়েছে ইতালির জিয়ানফ্রাঙ্কো রসির সাদা-কালো তথ্যচিত্র ‘বিলো দ্য ক্লাউডস’। সেরা অভিনেত্রী হয়েছেন জিন ঝিলেই। ‘দ্য সান রাইজেস অন আস অল’–এর জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।

অভিনেতার পুরস্কার পেয়েছেন টনি সারভিল্লো; ‘লা গ্রাজিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।

এবারের উৎসবের আরেকটি বড় চমক অনুপমা রায়। ‘সংস অব ফরগটেন ট্রিজ’ সিনেমার জন্য অরিজ্জোন্তি বিভাগে সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন তিনি। ছবিটির প্রযোজক অনুরাগ কাশ্যপ। এদিন অনুপমা পুরস্কার নিতে হাজির হয়েছিলেন শাড়ি পড়ে।

উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগের সাত সদস্যের জুরিবোর্ডের নেতৃত্ব দিয়েছেন মার্কিন নির্মাতা অ্যালেক্সান্ডার পেইন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট
0
Share