Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

‘ভাইরাস’ নিয়ে আসছেন ‘দেবী’ সিনেমার পরিচালক

বামে ‘ভাইরাস’–এর পোস্টার, ডানে এই সিরিজেই শ্যামল মাওলা । ছবি: চরকি

‘দেবী’ সিনেমার পরিচালক অনম বিশ্বাসের হাত ধরে আসছে চরকি প্লাটফর্মের নতুন চমক ‘ভাইরাস’।

“আসছে নতুন এক ধরনের ভাইরাস…আপনি কি আক্রান্ত?” এমন এক ক্যাপশন দিয়ে ৩০ জুলাই সন্ধ্যায় নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে চরকি অরিজিনাল সিরিজ ‘ভাইরাস’-এর একটি পোস্টার প্রকাশ করে  ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। পোস্টেই বলা হয়েছে শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে  সিরিজটি।

পরিচালক অনম গণমাধ্যমে জানিয়েছেন, “ডিজিটাল সময়ের মানুষদের জন্য এমন একটা গল্প বলতে চেয়েছি, যেটা তাদের একটু হলেও ভাবাবে। পুরো শুটিংয়ের সময় এমন গরম আর রোদ ছিল যে ভাগ্য ভালো কেউ পালিয়ে যাননি। তার মানে হলো গল্পটা ছেড়ে যাননি, তারা গল্পের ভেতর ছিলেন।”

আর দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, “আমি চাই আপনারা কনটেন্টটা দেখুন, সমালোচনা করুন। এই সিরিজে পর্বে পর্বে আপনাদের জন্য বিভিন্ন মজা আছে, মিস করবেন না।”

‘ভাইরাস’-এ অভিনয় করেছেন অভিনেতা তারিক আনাম খান, শ্যামল মাওলা, শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু, গোলাম ফরিদা ছন্দা, ক্রিস্টানো তন্ময়, মারশিয়া শাওন প্রমুখ। এছাড়াও জানা গেছে, এই সিরিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বেশ কিছু শিক্ষার্থীও নাকি অভিনয় করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা পোস্টারটি সানন্দে গ্রহণ করেছেন এবং বেশ আগ্রহ প্রকাশ করছেন এটি দেখার জন্য।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ থেকে ‘বনলতা এক্সপ্রেস’ গত ঈদুল আজহায় ‘উৎসব’ সিনেমার সাফল্যের পর নির্মাতা তানিম নূর…
প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা

ভাষা শহীদদের স্মরণে শাকিবের ফেসবুক পোস্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র…
ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা
0
Share