Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

বুবলী ভক্তদের জন্য দুঃসংবাদ

‘রিজেঞ্জ’ সিনেমার পোস্টার | ছবি: আইএমডিবি

চিত্রনায়িকা শবনম বুবলী ভক্তদের দুঃসংবাদ দিলেন স্টার সিনেপ্লেক্স। ঈদুল আযহায় মুক্তিপ্রাপ্ত শবনম বুবলী ও জিয়াউল রোশান অভিনীত ‘রিভেঞ্জ’ সিনেমার দর্শক না পাওয়ায় হল থেকে নামিয়ে ফেলতে বাধ্য হয়েছেন তারা।

ঈদে মুক্তির মাত্র চার দিনের মাথায় হল থেকে নামিয়ে ফেলতে হয়েছে সিনেমাটি। সারা দেশের ৩০টি হলে ঈদের দিন মুক্তি পেয়েছিল ‘রিভেঞ্জ’। অ্যাকশন নির্ভর সিনেমাটি মুক্তির দিন থেকেই দর্শক গ্রহণযোগ্যতা হারিয়েছে।

যারা গেল ঈদুল ফিতরে বুবলীর ‘দেয়ালের দেশ’ দেখে মুগ্ধ হয়েছিল তারাও বেশ আশাহত হয়েছে ‘রিভেঞ্জ’ দেখে। আশানুরূপ দর্শক না পাওয়ায় ২১ জুন, শুক্রবার বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’ সিনেমার বদলে শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার শো চালোনোর সিদ্ধান্ত নিয়েছে স্টার সিনেপ্লেক্স।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘দর্শকের কাছে একেবারে অগ্রহণযোগ্য সিনেমায় পরিণত হয়েছে রিভেঞ্জ। যার ফলে আমরা কোনো শাখাতেই এটা রাখতে পারছি না।’

প্রসঙ্গত, এবারের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল সর্বমোট পাঁচটি সিনেমা। এগুলো হলো রায়হান রাফী পরিচালিত ‘তুফান’, মোহাম্মদ ইকবাল পরিচালিত রিভেঞ্জ, রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’, ম‌োস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ এবং সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ সিনেমা। এরমধ্যে ঈদের চার দিন পেরোতেই সিনেমা হল থেকে নামিয়ে ফেলা হয়েছে ‘রিভেঞ্জ’।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share