Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ৬, ২০২৬

বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন থাইল্যান্ডের সুশাতা

‘মিস ওয়ার্ল্ড’ সুন্দরীর মুকুট এবার গেল থাইল্যান্ডের হাতে। ৭২তম বিশ্ব সুন্দরীর খেতাব জিতে নিয়েছেন থাইল্যান্ডের সুন্দরী ওপাল সুশাতা চুয়াংস্রি। ৩১ মে শনিবার ভারতের তেলেঙ্গানার হাইটেক্স এক্সিবিশন সেন্টারে মিস ওয়ার্ল্ড ২০২৫- এর ফাইনাল অনুষ্ঠিত হয়। যেখানে সেরার মুকুট উঠে সুশাতার মাথায়।

নিয়ম অনুযায়ী, গত বছরের মিস ওয়ার্ল্ড ক্রিস্টিনা ক্রাউন পরিয়ে দিয়েছেন ওপালা সুশাতার মাথায়। এটাই বিশ্ব সুন্দরী প্রতিযোগীতার রীতি। নতুন বিশ্ব সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে তাকে স্বাগত জানান পূর্ববর্তী বছরের বিশ্ব সুন্দরী।

এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ইথিওপিয়ার হ্যাসেট দেরেজে আদামাসু ও দ্বিতীয় রানার আপ হয়েছেন পোল্যান্ডের মাজা ক্লায়ডা।

প্রতিযোগিতাটি উপস্থাপনা করেন সাবেক ‘মিস ওয়ার্ল্ড’ স্টেফানি ডেল ভালে এবং ভারতীয় টেলিভিশন ব্যক্তিত্ব সাচিন কুম্ভার। ১০৮টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন। এক মাসব্যাপী এ উৎসবের অংশ হিসেবে ছিল ঐতিহাসিক স্থান পরিদর্শন, সাংস্কৃতিক প্রদর্শনী এবং বিশ্বব্যাপী সচেতনতা ও নারীর ক্ষমতায়নের প্ল্যাটফর্ম।

চূড়ান্ত পর্বে পৌঁছাতে প্রতিযোগীদের পার হতে হয়েছে হেড টু হেড চ্যালেঞ্জ, টপ মডেল, বিউটি উইথ অ্যা পারপাস, ট্যালেন্ট, স্পোর্টস এবং মাল্টিমিডিয়া ইভেন্ট।

Thailand’s Opal Suchata Chuangsri reacts after being crowned Miss World by last year’s Miss World winner, Czech Republic’s Krystyna Pyszkova, at the 72nd Miss World finale in Hyderabad, India, May 31, 2025. REUTERS/Francis Mascarenhas

এসব ধাপ পেরিয়ে নির্বাচিত হয় ৪০ জন কোয়ার্টার ফাইনালিস্ট, এরপর প্রতিটি মহাদেশীয় অঞ্চলের শীর্ষ ১০, সেখান থেকে শীর্ষ ৫, পরে শীর্ষ ২ এবং শেষ পর্যন্ত একজন বিজয়ী।

২২ বছর বয়সী সুশাতা মডেলিং জগতে এক পরিচিত মুখ। তিনি থাইল্যান্ডের ফুকেটের বাসিন্দা। ২০২৪ সালে তিনি মিস ইউনিভার্স থাইল্যান্ড খেতাব জেতেন। এরপর যোগ দেন মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল পর্বে। সেখানে ১২৫টি দেশের প্রতিযোগীদের মধ্যে তৃতীয় রানারআপ হন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘মাসুদ রানা’

‘মাসুদ রানা’র ট্রেলার প্রকাশ হবে বৃহস্পতিবার অবশেষে মুক্তি পাচ্ছে ‘মাসুদ রানা’ সিনেমা।  দীর্ঘদিন ধরে অপেক্ষায়…
কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘মাসুদ রানা’

কিভাবে বিদুষী বর্ণিতা হয়ে উঠলেন লাক্স সুপারস্টার?

লাক্স সুপারস্টার ২০২৫ লাক্স সুপারস্টার ২০২৫-এর সেরার মুকুট জিতলেনমেহেবুব আলম ও মেরী ইয়াসমিন দম্পতির একমাত্র…
বিদুষী বর্ণিতা

‘প্রজেক্ট হেইল মেরি’-প্রধানমন্ত্রীর দেখা এই সিনেমায় কী আছে?   

প্রেক্ষাগৃহে তারেক রহমান ও জাইমা রহমান শুক্রবার রাতে মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকার সীমান্ত সম্ভার সিনেমা হলে…
‘প্রজেক্ট হেইল মেরি’

সিনেমায় জুটি তারপর একে অন্যের বিরুদ্ধে দিয়েছেন মামলা

ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনি ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমায় জুটি হয়েছিলেন ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনি। সেখান…
সিনেমায় জুটি
0
Share