Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ২০, ২০২৬

বিরতিতে ছিলাম মনেই হলো না: পরীমণি

পরীমণি । ছবি: সংগৃহীত

দুই বছর পর ‘লাইট ক্যামেরা অ্যাকশন’য়ের মুখোমুখি পরীমণি। অর্থাৎ সিনেমায় ফিরলেন পরীমণি। সরকারি অনুদানের ছবি ‘ডোডোর গল্প’ দিয়ে আবারও স্পট লাইটে পরী।

শুটিং সেটে হঠাৎই সাংবাদিকদের মুখোমুখি হন পরী। জানালেন, দুই বছরের গ্যাপে প্রথম প্রথম একটু নার্ভাস লাগছিল। কারণ রাজ্য অনেক ছোট। বলা যায় দিন গুনছিলেন এক-দুই-তিন করে। এরপর শুটিং শুরু হবার ঠিক আগের দিনও ‘কেমন কেমন’ লাগছিল।

কিন্তু ক্যামেরার মুখোমুখি হতেই পরীর মনে হল, যেন কোন বিরতিই তার জীবনে আসেনি।

পরীর ভাষায়, ‘এই মনে হল, গতকালও শুটিং করেছি’।

প্রথম দিন থেকেই সেটে দারুণভাবে মানিয়ে গেলেন পরী। জানালেন শুটিং অর্থাৎ কাজে থাকলেই নিজেকে অনেক প্রাণবন্ত মনে হয় তার।

উল্লেখ্য, এর আগে পরীর সোশ্যাল মিডিয়ায় তার ফিটনেস নিয়ে প্রশংসার বন্যা বয়ে যায়। নিজেকে ক্যামেরার সামনে আনতে প্রস্তুত করছিলেন আগে থেকেই।

এবার অপেক্ষার পালা শেষে পরী ফের হাজির সিনেমার আকাশে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিব খানের ‘প্রিন্স’- বদলে যাওয়া এক তারকার নতুন অধ্যায়

‘প্রিন্স’ শুধু আরেকটি নতুন সিনেমা নয় ঢাকাই সিনেমায় শাকিব খানকে ঘিরে নতুন ছবি নিয়ে আগ্রহ থাকেই। কিন্তু শাকিব…
শাকিব খানের ‘প্রিন্স’

কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে আছেন

কাঙালিনী সুফিয়া দেশের লোকগানের অন্যতম কিংবদন্তী শিল্পী কাঙালিনী সুফিয়া। কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে…
কাঙালিনী সুফিয়া

বলিউডে আরিফিন শুভর নতুন যাত্রা শুরু হল আজ

বলিউডে আরিফিন শুভ বলিউডে এতোদিন বাংলাদেশের কোনো অভিনয়শিল্পীর কেন্দ্রীয় চরিত্রের অভিনয়ে দেখা যায়নি। তবে সময়…
বলিউডে আরিফিন শুভর নতুন
0
Share