Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

বিয়ে করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নীলা

স্বামীর সাথে শাম্মী ইসলাম নীলা | ছবি: ফেসবুক

১৩ জানুয়ারি জীবনের নতুন অধ্যায়ের শুরু করেছেন ফেসবুক ইনফ্লুয়েন্সার থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’ সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ী শাম্মী ইসলাম নীলা।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের বেশকিছু স্থিরছবি ও ভিডিও শেয়ার করেছেন নীলা নিজেই। ছবিগুলোয় দেখা গেছে―নীলা বিয়ের সাজে লেহেঙ্গা পরেছেন। আর তার বর পরেছেন শেরওয়ানি। তারা একে অপরের দিকে মায়াবি দৃষ্টিতে তাকিয়ে খোশ মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরায়। কোনো ছবিতে মেহেদি হাতে চোখ ঢেকে রেখেও ফ্রেমবন্দী হতে দেখা গেছে নীলাকে।

শাম্মি ইসলাম নীলার ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট

পোস্টের ক্যাপশনে নীলা লিখেছেন, ‘এটা সহজ ছিল না। তবে সহজ করেছি আমরা এবং বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছি।‘ বিয়ের সুখবরটি ভাগ করে নেওয়ার পর থেকে সকলের শুভেচ্ছায় ভাসছেন শাম্মী ইসলাম নীলা।

নীলার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা করছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩ এর মুকুট জেতা নীলা মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন মডেলিংয়ের সাথে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share