Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

বিচ্ছেদের পথে হাঁটছেন অভিনেত্রী উর্মিলা, কেন?

পর স্বামী মহসিন আখতার মীরের সাথে বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডেকর | ছবি: ইনস্টাগ্রাম

বিয়ের দীর্ঘ আট বছর পর স্বামী মহসিন আখতার মীরের থেকে ডিভোর্স নিচ্ছেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডেকর। এরই মধ্যে আদালতে বিচ্ছেদের আবেদনও করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ১০ বছরের ছোট স্বামী মহসিন আখতার মীরের থেকে বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন উর্মিলা। মুম্বাইয়ের একটি আদালতের একটি অজ্ঞাতনামা সূত্র এই তথ্য শেয়ার করেছে। বিচ্ছেদের কারণ এখনও প্রকাশ্যে আসেনি। সেই সূত্রের খবর, খুব ভেবেচিন্তেই মহসিনের সঙ্গে বিয়েতে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন উর্মিলা। আদালতেও ডিভোর্সের আবেদন করেছেন তিনি। বিচ্ছেদের কারণ এখনও জানা না গেলেও পারস্পরিক শর্তে বিবাহবিচ্ছেদ হচ্ছে না।
২০১৪ সালে ডিজাইনার মণীশ মালহোত্রার ভাইঝির বিয়েতে কাশ্মীরের ব্যবসায়ী ও মডেল মহসিনের সঙ্গে উর্মিলার পরিচয় হয়। সেখান থেকেই দুজনের প্রেম। এরপর ২০১৬ সালে তারা অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে বিয়ে করেন। শুধু মুসলিম পাত্রকে বিয়ের জন্য নয়, বয়সের ফারাক নিয়েও কম কটাক্ষ শুনতে হয়নি উর্মিলাকে। দুজনের মধ্যে ১০ বছরের বয়সের ব্যবধান নিয়ে আলোড়ন পড়েছিল সামাজিক মাধ্যমে। তবে প্রকাশ্যে সবসময়ই নিজেদের সুখী দম্পতি হিসেবেই তুলে ধরেন তারা।

উল্লেখ্য, উর্মিলা বলিউডে একটা সময় আলোড়ন তুলেছিলেন তার নাচ দিয়ে। তবে ‘রঙ্গিলা’ খ্যাত এ অভিনেত্রী প্রথম সারিতে খুব একটা পৌঁছাতে পারেনি। তিনি রাজনীতিতেও আসার চেষ্টা করেন। ২০১৯ সালে ভারতীয় কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন মুম্বাই থেকে। কিন্তু তাতে জয়ী হতে পারেননি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share