Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬

বায়োপিকে সিনাত্রা হচ্ছেন ডিক্যাপ্রিও

অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও মার্কিন গায়ক ও অভিনেতা ফ্রাঙ্ক সিনাত্রা (বাপ থেকে) | ছবি: ভ্যারাইটি

প্রখ্যাত নির্মাতা মার্টিন স্করসেসিসের পরিচালনায় কিংবদন্তি মার্কিন গায়ক ও অভিনেতা ফ্রাঙ্ক সিনাত্রার বায়োপিকে নাম চরিত্রে দেখা যাবে লিওনার্দো ডিক্যাপ্রিওকে।

বায়োপিকে সিনাত্রার চরিত্রে থাকা লিওনার্দো ডিক্যাপ্রিওর বিপরীতে স্ত্রী আডা গার্ডনারের চরিত্রে দেখা যাবে জেনিফার লরেন্সকে। ২০২১ সালের পর ফের একবার জুটি বেঁধে পর্দায় ফিরছেন ডিক্যাপ্রিও-লরেন্স।  

সংগীত জগতের বাইরে সিনাত্রা তার ব্যক্তিগত জীবন নিয়ে বরাবর থেকেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিনেমায় অভিনয় থেকে চারবার বিয়ে, কণ্ঠশিল্পীর বাস্তব জীবন কোন সিনেমার গল্পের চেয়ে কম নয়।

মার্কিন গায়কের পরিবারের অনুমতি না পাওয়ায় বেশকয়েক বছর চেষ্টা করেও বায়োপিক বানাতে ব্যর্থ হন নির্মাতা মার্টিন। অবশেষে বায়োপিক নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে খুব শিগগির। যদিও ভ্যারাইটির তথ্যমতে, এখনো সিনাত্রার মেয়ে টিনা আনুষ্ঠানিক কোন অনুমতি দেননি।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

গ্র্যামিতে বিলি আইলিশ-চুরি করা জমিতে কেউই অবৈধ নয়

৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত হয় ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। এবারের…
গ্র্যামিতে বিলি আইলিশ

এ আর রহমান অতিথি হওয়ায় তোপের মুখে কপিল শর্মা

কপিল শর্মা শোতে এ আর রহমান বলিউডের পিছু ছাড়ছে না রাজনৈতিক প্রভাব ও রাজনীতিবিদদের নজরদারি। বিশেষত ধর্মীয়…
এ আর রহমান অতিথি হওয়ায়
0
Share