Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

বাবা হারালেন অভিনেত্রী পিয়া জান্নাতুল

বাবা হারালেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। তার বাবা মাহমুদ হাসান চৌধুরী আজ সোমবার সন্ধ্যায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অভিনেত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এমনটা জানানো হয়েছে। বাবার মৃত্যুর খবর পেয়ে ইতিমধ্যে জন্মস্থান খুলনার উদ্দেশে রওনা হয়েছেন পিয়া।

জানা গেছে, খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাহমুদ হাসান চৌধুরী। গতকাল রবিবার তার গলব্লাডারে অপারেশন হয়। এরপর আজ সন্ধ্যায় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু পিয়া জান্নাতুলের।

এরপর ২০০৮ সালে র‌্যাম্প মডেলিংয়ে নাম লেখান। ফ্যাশন মডেল হিসেবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন তিনি। ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমা অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অভিনয় ছাড়াও আইন পেশার সঙ্গেও যুক্ত আছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে যা বললেন  

থালাপতি বিজয় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র…
থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে

হঠাৎ কেন ‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে ভাসছে ঢালিউড!

‘সাইলেন্স জেসচার’ ঢালিউডের সাম্প্রতিক সিনেমাগুলোর পোস্টার ও টিজারে একটি নতুন ভিজ্যুয়াল ট্রেন্ড লক্ষ্য করা…
‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে

‘মায়ের ডাক’ সিনেমা দেশে ঘটে গেল এক বিরল ঘটনা। সাধারণত সিনেমার মহরতে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা মেলা ভার।…
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

ইরান-ইসরাইল সংঘাতভিত্তিক ১০টি স্পাই থ্রিলার মধ্যপ্রাচ্যের রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব…
ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ
0
Share