Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বাবা হলেন পরমব্রত চট্টোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকাজুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর ঘরে এলো সন্তান। ১ জুন রোববারে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পিয়া। সুখবরটি গণমাধ্যমকে জানিয়েছেন পরমব্রত নিজেই।

বিভিন্ন ভারতীয় গণমাধ্যমকে পরমব্রত জানান, মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় সুখবরটি প্রথম ভাগ করেন সমাজকর্মী ও পিয়ার পারিবারিক বন্ধু রত্নাবলী রায়।

চলতি মাসের ২৭ জুন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়েরও জন্মদিন। বাবা ও সন্তানের একই মাসে জন্ম হতে পারে বলে আগেই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন পিয়া। ২০২৩ সালের নভেম্বর মাসে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায়। একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে সারেন পরম-পিয়া। তারপর ইন্ডাস্ট্রির কয়েকজনকে নিয়ে রিশেপসন পার্টিও করেছিলেন।

এর আগে ২০২১ সালে দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টানেন সংগীতশিল্পী অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী। তখনই শোনা যায়, তাদের বিয়ে ভাঙার নেপথ্যে ছিল পরমব্রত এবং পিয়ার বিশেষ বন্ধুত্ব। আজ এই ঘরেই এলো নতুন সন্তান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান
0
Share