Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

বাজিমাত করছে তৌসিফের নাটক ‘খোয়াবনামা’

বাজিমাত করছে তৌসিফের নাটক ‘খোয়াবনামা’

অন্তর্জালে মুক্তি পেয়েছে ক্যাপিটাল ড্রামার নতুন নাটক ‘খোয়াবনামা’। বাজিমাত করছে তৌসিফের নাটক ‘খোয়াবনামা’ । চমকপ্রদ কাহিনি, অভিনয় ও দর্শকপ্রিয়তায় নাটকটি হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। নাটকটির পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে ফলশ্রুতিতে মুক্তির পর সাড়াও ব্যাপক সারা পেয়েছে । রোমান্টিক ট্র্যাজেডি ঘরানার এ নাটকটি মুক্তির ২ দিনের মধ্যেই ২৯ লাখেরও বেশি দর্শক দেখে ফেলেছে।

একদিনে এর ভিউ ছিল ২০ লাখেরও বেশি। নাটকে প্রধান চরিত্রে ছিল অভিনেতা তৌসিফ মাহবুব । সেখানে তরুণ এবং বৃদ্ধ, দুই লুকে দেখা গেছে তৌসিফকে এবং দুই লুকেই ব্যাপক প্রশংসা পেয়েছেন । তবে জ্যান্ত লাশ হয়ে কবরে শোয়া এবং বৃদ্ধ লুকের জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্যে বয়স্ক সাজা তার জন্য সহজ ছিল না। অভিনেতার এই লুক নিতে গিয়ে মুখে ফোসকা পড়ে গেছে বলেও জানান তিনি।

অস্বস্তি, রহস্য আর ভয়—এই তিন উপাদান ঘিরেই নির্মিত হয়েছে নতুন ‘খোয়াবনামা’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নাটকের একটি ভিডিও ভাইরাল হলে এর জনপ্রিয়তা বাড়তে শুরু করে। ওই ভিডিওতে দেখা যায়, কবরে এক লাশের সঙ্গে দেয়া হচ্ছে বিশাল আকারের ৬টি সাপ। যা দেখে রীতিমতো চমকে ওঠে দর্শক। নাটকটিকে দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতে কোনো গ্রাফিক্সের সাহায্য না নিয়ে তৈরি করা হয়েছে।

খোয়াবনামায় তৌসিফের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। অনেকের মতে, ‘খোয়াবনামা’ তৌসিফের ক্যারিয়ারে সেরা নাটক! একজন নাটকটি দেখে মন্তব্য লিখেছেন, “আমি নিশ্চিতভাবে বলতে পারি তৌসিফের এটা তার জীবনে করা সেরা নাটক হতে  চলেছে। আর যেহেতু ভিকি জাহিদের লেখা গল্প অনবদ্য তো হতেই হবে।

এ নাটকে সাপের সঙ্গে সাহসী অভিনয় করতে দেখা গেছে অভিনেতা তৌসিফকে। কবরে তার উপরে জ্যান্ত সাপগুলোই ছেড়ে দেওয়া হয় শুটিংয়ে।ভিকি জাহেদের পরিচালনায় তৌসিফ ছাড়াও এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা। নাটকে তার চরিত্রের নাম রূপা। আরো রয়েছেন আবিদ হাসান প্রান্ত।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ
0
Share