Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

বাংলা ভাষাকে বাংলাদেশি তকমা

বাংলা ভাষাকে বাংলাদেশি তকমা

বাংলা ভাষার অবমাননায় রুপমের প্রতিবাদ

ভারতের পশ্চিমবঙ্গের বাংলাভাষী প্রান্তিক হিন্দু ও মুসলমানদের উপর চলছে বিজেপি সরকারের দমনপীড়ন। অনেক ভারতীয় নাগরিককে বাংলাদেশী আখ্যা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করছে ভারত সরকার। বাংলা ভাষাকে বাংলাদেশি তকমা দেওয়া শুধু নামের পরিবর্তন নয়, এটি জাতীয় পরিচয়, সংস্কৃতি ও ইতিহাসের গর্বকে আরও দৃঢ়ভাবে তুলে ধরার একটি প্রতীকী উদ্যোগ।

সম্প্রতি, দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ৮ জনকে আটক করে এবং তাদের কাছ থেকে বাংলায় লেখা কয়েকটি নথি জব্দ হয়েছে। সেই সব নথি যাচাইয়ের জন্য একজন ট্রান্সলেটার দরকার বলে দিল্লি পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিতেই বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তকমা দেওয়া হয়েছে। এক্স হ্যান্ডলে দিল্লি পুলিশের সেই বিতর্কিত চিঠিটি পোস্ট করেছে রাজ্যের শাসকদল।

আর এই বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা বলে আখ্যায়িত করার কারণে সামাজিক মাধ্যমে গর্জে উঠলেন রূপম। স্পষ্ট জানালেন, এই ধরনের কাজ একেবারেই মূর্খামি! রূপম তার এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘এটা কী হচ্ছে? বাংলা ভাষা কী দেশের ২২টি ভাষার একটি নয়! কেন বাংলা বললেই বাংলাদেশি তকমা এঁটে দেওয়া হচ্ছে? এই ধরনের কাজ একেবারে মূর্খামির পরিচয়। ধিক্কার জানাই।’

রূপম ইসলাম বিখ্যাত বাংলা রক্‌ ব্যান্ড ফসিলস্‌-এর প্রধান কন্ঠ শিল্পী। তার গাওয়া “এই একলা ঘর আমার দেশ” গানটি বেশ জনপ্রিয়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share