Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

‘বাংলাদেশের শিল্পী’ বয়কটের ডাক ওপার বাংলায়

চঞ্চল চৌধুরী, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ও জয়া আহসান | ছবি: ফেসবুক

সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশের মধ্যকার অস্থিরতার প্রভাব পড়ছে দুই দেশের শোবিজ অঙ্গনে। এরই মধ্যে বাংলাদেশের শিল্পীদের বয়কটের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে সম্প্রতি এক বক্তৃতায় বিজেপি সাংসদ বলেন, ‘এই মুহূর্তে বয়কট করতে হবে ওপার বাংলার শিল্পীদের। বাংলাদেশের শিল্পীদের এদেশে আসা থেকে আটকাতে হবে। প্রতিবাদ করতে হবে। প্রসেনজিৎ চক্রবর্তী, গৌতম ঘোষরা কেন প্রতিবাদ করছেন না? এটা কোনো রাজনীতি নয়, তবে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ আমাদের সবাইকে করতেই হবে।’

জয়া আহসান | ছবি: ফেসবুক

অভিনেত্রী জয়া আহসান কলকাতায় থাকা নিয়ে প্রশ্ন উঠলে বিজেপি নেতা শমীক বলেন, ‘উনি কলকাতায় কেন থাকবেন না? উনি অভিনয় করতে এসেছেন। কিন্তু উনি প্রতিবাদ করুক। জয়া আহসানের হিন্দু দর্শক তো ওপার বাংলাতেও আছেন। উনি জয়া আহসান না হয়ে জয়া ভাদুরি হলে তাহলে একটা প্রশ্ন ছিল। কিন্তু উনি জয়া আহসান। তাকে প্রতিবাদ করতে হবে।’

চঞ্চল চৌধুরী | ছবি: ফেসবুক

এর আগে ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছিল, চঞ্চল চৌধুরীকে গৃহবন্দী করে রাখা হয়েছে। পরবর্তীতে চঞ্চল জানান, খবরটি পুরোপুরি মিথ্যা। তবে শমীক ভট্টাচার্য আবারও দাবি করেন, চঞ্চল বাংলাদেশে গৃহবন্দী। তিনি বলেন, ‘চঞ্চল চৌধুরী বিখ্যাত নাম। এখন তিনি গৃহবন্দি। বাংলাদেশের অন্যান্য নায়ক নায়িকাদের নাম বলে আমি আর তাদের ব্যস্ত করতে চাই না। যারা এদিকে আশ্রয় নিয়ে আছে তারা ভালো থাকুক সুস্থ থাকুক।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা

ভাষা শহীদদের স্মরণে শাকিবের ফেসবুক পোস্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন…
ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

মনিরা মিঠুর ছেলে চোখে গুরুতর আঘাত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু ভয়াবহ এক ঘটনার শিকার হয়েছেন।…
মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর
0
Share