Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

বলিউডের লঙ্কায় অর্জুনই ‘রাবণ’

অর্জুন কাপুর | ছবি: মিলেনিয়াম পোস্ট

একের পর এক ব্যর্থতার পর নায়ক থেকে একেবারে খলনায়ক হয়ে ফিরে এলেন অর্জুন কাপুর। গত ১০-১১ বছরে ১০টি ফ্লপ সিনেমার বোঝা এই স্টার কিডের ঘাড়ে।

২০১৪ সালের পর অর্জুন কাপুরের আর কোনো ব্যবসাসফল সিনেমা নেই। এর মধ্যে কারিনা কাপুরের সঙ্গেও করা ‘কি অ্যান্ড কা’ ছবিটি কোনও রকমে চলেছে। ‘হাফ গার্লফ্রেন্ড’ ও ‘মুবারাকান’—গড়পড়তা ব্যবসা করেছে। কিন্তু ‘এক ভিলেন রিটার্নস’, ‘দ্য লেডি কিলার’, ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’, ‘পানিপাত’, ‘ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’, ‘নমস্তে ইংল্যান্ড’, ‘ফাইন্ডিং ফ্যানি’, ‘তেভার’ ও ‘আওরঙ্গজেব’ ছবিগুলো বক্স অফিসে রীতিমতো মুখ থুবড়ে পড়ে। এরপর আছে মালাইকা আরোরার সাথে প্রেম নিয়ে গুজবের বাহার। এই সম্পর্ক আছে- এই আবার নেই।

অজয় দেবগন ও অর্জুন রামপাল । ছবি: গুগল

সব মিলিয়ে অর্জুনের ক্যারিয়ারে সুবাতাস যখন ভিন্ন দিকে প্রবাহিত, তখনই ৩৫০ কোটি রূপী বাজেটের মুভি দিয়ে ফিরছেন তিনি।

আর তা হলো, রোহিত শেঠির ‘সিংহাম অ্যাগেইন’। এ ছবি দিয়ে হিটের দেখা পাওয়ার আশা করছেন এই অভিনেতা। এ ছবিতে অর্জুন কাপুরকে অজয় দেবগন, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও টাইগার শ্রফের বিপরীতে ভিলেনের চরিত্রে দেখা যাবে। যেখানে কেউ রাম বা কেউ হনুমান, সেখানে অর্জুন একেবারে রাবণ রূপে এলেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি
0
Share