Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

ফের শুকরিয়া আদায় করলেন সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান | ছবি: ফেসবুক

বৈষম্যবিরোধী আন্দোলন ও বন্যার ধকল কাটিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরছেন বাংলাদেশের মানুষ। বিনোদন জগতের শিল্পীরাও আবার শুরু করেছেন নিজ নিজ কাজ। অভিনেত্রী সাদিয়া আয়মানও বিরতি শেষে শুটিংয়ে ফিরেছেন। সেজন্য আবারও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন তিনি।

সম্প্রতি কাজে ফেরত যাওয়া প্রসঙ্গে কথা বলেছেন সাদিয়া। তিনি বলেন, ‘আন্দোলন, বন্যায় দেশের পরিস্থিতি ভালো ছিল না। পরিস্থিতি বিবেচনা করে ওই সময় কাজ করা সম্ভব হয়নি। সম্প্রতি ফাহমি ভাইয়ের একটি নাটকের কাজ শেষ করলাম। আশা রাখি দর্শকদের কাছে নাটকটি ভালো লাগবে।’

সাদিয়া আয়মান | ছবি: ফেসবুক

আন্দোলনের সময়ের কথা মনে করে এ অভিনেত্রী বলেন, ‘ওই সময় লেখালেখি করার কারণে আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কী, আমি কে, এসব জানতে চাওয়া হয়েছে। মহান আল্লাহর কাছে শুকরিয়া যে, সেই সরকারের পতন হয়েছে। তা যদি না হতো, তাহলে আমিসহ আরও অনেককেই ওরা বিপদে ফেলত। এই সময় অন্তত মানুষ তাদের চিনতে পেরেছে। এমনকি কিছু শিল্পীর মুখোশ উন্মোচন হয়েছে।’

মূলত ছাত্রদের পক্ষে আন্দোলনে বেশ সরব ছিলেন সাদিয়া আয়মান। আওয়ামী সরকার পতনের আগে আন্দোলনে তার সমর্থন থাকার কারণে অনেক ধকল পোহাতে হয়েছে তাকে। এমনকি হুমকিও পেয়েছিলেন তিনি। তবে কোনোকিছুর তোয়াক্কা না করে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন।

প্রসঙ্গত, ‘পুতুল পুতুল খেলা’ নামে একটি নাটকের শুটিং সম্প্রতি শেষ করেছেন সাদিয়া।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share