Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ৪, ২০২৬

ফের বিয়ে করেছেন মডেল সানাই মাহবুব?

অভিনেত্রী সুপ্রভা মাহবুব বিনতে সানাই | ছবি: গুগল

২২ সেপ্টেম্বর ফের একবার বিয়ে করেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী সুপ্রভা মাহবুব বিনতে সানাই। পারিবারিক ভাবে সুইডেন প্রবাসী সোহেল এফ খানকে কোটি টাকার দেনমোহরে বিয়ে করেছেন সানাই।

নতুন বিয়ের খবর সানাই নিজে গণমাধ্যমকে জানালেও প্রমাণ হিসেবে বিয়ের কোনও ছবি দেখাননি তিনি। মডেল তারকা সানাইয়ের ভাষ্য, ‘পারিবারিক জটিলতার কারণে বিয়ের বিষয়ে এখনই বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবে। তবে বিয়েতে দেনমোহর ছিল ১ কোটি ১ লাখ ১ টাকা। তবে এক টাকাও উশুল করা হয়নি। পুরোটাই বাকি। আর দেনমোহরের টাকার বিষয়টি পুরোটাই তার ইচ্ছানুযায়ী হয়েছে।’

আরেকদিকে অভিনেত্রীর পরিবার জানিয়েছে তারা এই বিয়ে প্রসঙ্গে কিছু জানেনই না। সানাইয়ের মা মাকসুদা খাতুন মেরীর ভাষ্য, ‘নতুন করে কোনো বিয়ের বিষয় জানা নেই। এটা ভুল কথা। আমার মেয়ে চাকরি করে। আর আমার জামাইয়ের চাকরি চলে গেছে এ জন্য রাগ করে এগুলো বলতেছে। আমার জামাই মুসা খুব ভালো ছেলে, তবে ওর ব্র্যাক ব্যাংকের চাকরিটা হয়তো ফেরত পাবে। জামাইয়ের পরিবারের সবাই ভালো মানুষ।’

গত ২০২২ সালের ২৭ মে আবু সালেহ মুসা নামের এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসারী হয়েছিলেন আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। সে সময় শোবিজকে বিদায় জানিয়েছিলেন সানাই।

সানাইয়ের স্বামী আবু সালেহ মুসা স্ত্রীর নতুন বিয়ে প্রসঙ্গে বলেন, ‘আমরা তো একসঙ্গে একই বাসায় আছি। সানাই চাকরি করছে। তার মশারি টাঙানো থেকে সব কাজ করে দেই। নতুন করে বিয়ের বিষয় কেমনে কি বুঝতেছি না। আসলে মিডিয়া জগতের মানুষগুলোর ভাইরাল নেশা। এটাও হতে পারে তার কারও সঙ্গে সম্পর্ক থাকতে পারে।’

উল্লেখ্য, সানাই এখন ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন। পড়াশোনার জন্য তিনি বেশ কিছুদিন রংপুরে ছিলেন। নাবিলা, স্মার্টেক্স, নাগরদোলা ইত্যাদি ফ্যাশন হাউসে মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন সানাই। জনপ্রিয়তা পাওয়ার পর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপিকা হিসেবেও কাজ করেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখলেন প্রধানমন্ত্রী

সুস্থ ধারার ছবিকে উৎসাহিত করতেই হলে প্রধানমন্ত্রী রাজধানীর ধানমন্ডির প্রেক্ষাগৃহে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখলেন…
সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখলেন প্রধানমন্ত্রী
0
Share