Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ফের বিয়ে করলেন সানি লিওন

স্বামী ড্যানিয়েল ওয়েবার ও অভিনেত্রী সানি লিওন | ছবি: ইনস্টাগ্রাম

বিয়ের ১৩ বছর পর স্বামী ড্যানিয়েল ওয়েবারকেই ফের একবার বিয়ে করলেন অভিনেত্রী সানি লিওন। মালদ্বীপের সমুদ্র সৈকতে আয়োজিত এই বিয়েতে উপস্থিত ছিল এই দম্পতির তিন সন্তান, নিশা, নোয়া ও আশহর।  

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, সানি ও ড্যানিয়েল দুজনেই চাইছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন। সন্তানদের বিয়ে সম্পর্কে গুরুত্ব বোঝানোর লক্ষ্যেই এমনটা করার ইচ্ছে ছিল দুজনের। সে কারণেই প্রথম বিয়ের ১৩ বছর পর ফের বিয়ে করলেন সানি ও ড্যানিয়েল।

সানি লিওনের ইনস্টাগ্রাম পোস্টের ক্রিনশর্ট

গত ৩১ অক্টোবর মালদ্বীপের সমুদ্রে সৈকতে বসেছিল তাদের বিয়ের আসর। প্রায়ই মালদ্বীপে সপরিবারে বেড়াতে যান সানি ও ড্যানিয়েল। তাই এই দ্বীপেই নতুন করে বিয়ের সিদ্ধান্ত। সাদা ও গোলাপি থিমে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল। আয়োজন ছিল একেবারেই ছিমছাম ও পারিবারিক। বিশেষ দিনটি শুধু স্বামী ও তিন সন্তান নোয়া, আশহের ও নিশার সঙ্গে কাটিয়েছেন সানি। এদিন পরিবারের সবাই পরেছিলেন সাদা পোশাক। ডিপনেক ওয়েডিং গাউনে নজর কেড়েছেন সানি।

উল্লেখ্য, ২০১১ সালের ২০ জানুয়ারি শিখমতে আমেরিকান প্রযোজক, অভিনেতা ও উদ্যোক্তা ড্যানিয়েলকে বিয়ে করেছিলেন সানি লিওন। পরে ২০১৭ সালের জুলাইয়ে মহারাষ্ট্রের এক গ্রাম থেকে প্রথম কন্যা সন্তান নিশা কৌর ওয়েবারকে দত্তক নেন এই দম্পতি। এবং পরের বছর সারোগেসির মাধ্যমে জমজ ছেলেসন্তান নোয়া ও আশহের জন্মের খবর দেন তারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share