Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

ফের বিপাকে ‘সিকান্দার’, আহত হয়েছেন রাশমিকা

রাশমিকা মান্দানা | ছবি: ইনস্টাগ্রাম

বলিউড ভাইজান সালমান খানের সাথে দক্ষিণী রাশমিকা মান্দানার প্রথম সিনেমা ‘সিকান্দার’। কিন্তু ছবির শুটিংয়ের শেষ পর্যায়ে এসে বিপদের মুখে পড়লেন অভিনেত্রী।

গেল বছরের জুন মাস থেকে শুরু হয় ‘সিকান্দার’ সিনেমার শুটিং। কিন্তু কাজ শুরুর প্রথম দিন থেকেই অসুস্থ হয়ে পড়েন সালমানের নায়িকা। যদিও এ প্রসঙ্গে রাশমিকা জানিয়েছিলেন, সালমান তার যথেষ্ট যত্ন নিয়েছেন সে সময়ে। এখানেও শেষ নয়, পাঁজরে আঘাত পান সালমান খান। সেই অবস্থায় চালিয়ে যান শুটিং। এর পরেই ঘটে সালমানের বাড়িতে গুলিকাণ্ড। এতে বন্ধ হয়ে যায় ছবির শ্যুটিং।  

এইসব সামলে শুটিং শুরু করতে গিয়েই ফের বাঁধার মুখে ‘সিকান্দার’। এবার জিম করার সময় আচমকা চোট পেয়েছেন রাশমিকা। চোটের তীব্রতা এতই যে কিছুদিন বিশ্রাম নিয়ে শ্যুটিং সেটে ফিরতে চান তিনি। ফলে সাময়িক বন্ধও রয়েছে ছবির শ্যুটিংয়ের কাজ।

উল্লেখ্য, নির্মাতা এআর মুরুগাদস পরিচালিত অ্যাকশন ঘরানার ‘সিকান্দার’ছবির নাম ঘোষণার পর থেকেই অনুরাগীরা এই ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। কারণ সিনেমায় বলিউড ভাইজানকে নতুন ভাবে দেখতে উৎসুক সকলে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share