Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

ফের প্রেক্ষাগৃহে ‘প্রহেলিকা’

‘প্রহেলিকা’ সিনেমার পোস্টার | ছবি: ফেসবুক

৬ ডিসেম্বর থেকে ফের একবার প্রেক্ষাগৃহে চলছে গেল বছরের ঈদ রিলিজ সিনেমা ‘প্রহেলিকা’।

‘প্রহেলিকা’র শুটিং সেট থেকে মাহফুজ আহমেদ ও বুবলী | ছবি: ফেসবুক

মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত সিনেমাটি চলছে মণিহার সিনেপ্লেক্সে। সুখবরটি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন ‘প্রহেলিকা’ নির্মাতা চয়নিকা চৌধুরী।  সোশ্যাল মিডিয়া পোস্টে নির্মাতা লিখেছেন, ‘আপনার প্রিয় প্রেক্ষাগৃহ মণিহার সিনেপ্লেক্স  এ শুক্রবার থেকে চলছে, Prohelika – প্রহেলিকা ‘প্রহেলিকা’ ⌚⌚শো টাইম : দুপুর ১২:৩০মি, বিকাল ৩:৩০মি: , সন্ধা ৬:৩০মি: এবং রাত্র ৯:৩০মি: আপনারা আমন্ত্রিত, যারা মিস করেছেন।’

নির্মাতা চয়নিকা চৌধুরীর ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট

দীর্ঘ আট বছর পর প্রহেলিকার মধ্য দিয়ে বড় পর্দায় ফেরেন মাহফুজ আহমেদ। সিনেমাটি মুক্তির পর দেশ এবং দেশের বাইরে প্রশংসা কুড়িয়েছিল। এ সিনেমায় প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী।

উল্লেখ্য, জামাল হোসেন ও রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিক’ সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস, চাঞ্চল্যকর তথ্য আলভীর জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে…
স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর
0
Share