Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

প্রেমময় সুইমিংপুলে তাহসান-রোজা  

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই তাহসানের সঙ্গে নানা মুহূর্তের ছবি শেয়ার করেন গায়কের স্ত্রী রোজা আহমেদ। যা সোশ্যালে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তরাও তাদের দুজনকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন। সোমবার তাহসানের সঙ্গে সুইমিংপুলের স্থিরচিত্র ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোজা।

এবার তা নিয়েই মেতে উঠেছেন ভক্তরা। কেউ বলেছেন, তাহসান ভাই একজন পরী পেয়েছেন। আবার কেউ বলছেন, তাহসান ভাইয়ের জীবনটা পূর্ণতা পেয়েছে।

স্থিরচিত্রগুলো থেকে বোঝা যাচ্ছে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন তাহসান-রোজা দম্পতি।

কোনো ছবিতে সুইমিংপুলে তাদের আদুরে মুহূর্ত, আমার কোনো ছবিতে তাহসানের বাহুতে স্ত্রী রোজা, তাকিয়ে আছেন ভালোবাসার দৃষ্টিতে।

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে রোজা আহমেদ লিখেছেন, ‘সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো সময়, যেখানে নীরবতাও বোঝাপড়ায় পূর্ণ, ধীর সকালে ফিসফিস করা প্রতিশ্রুতি, আর ভালোবাসা—যেটা একেবারে আমাদের নিজের।’

সেই পোস্টে কেউ কেউ মন্তব্য করেছেন, ‘ভালোবাসার দম্পতি’, আবার কেউ লিখেছেন, ‘মায়াবী সৌন্দর্য’, একজন লিখেন, ‘দুজনকেই খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। মনে হচ্ছে, এতদিনে তাহসান ভাই তার জীবনের ভালোবাসার পূর্ণতা পেল। আল্লাহ তোমাদের সুখে রাখুক, সুস্থ রাখুক।’

চলতি বছরের শুরুতে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন সংগীতশিল্পী তাহসান খান। এর পর থেকেই আলোচনায় চলে আসেন রোজা। তিনি এখন নিয়মিত চর্চার বিষয়। ইনস্টাগ্রাম ও ফেসবুকে বেড়েছে তার অনুসারীর সংখ্যা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফজলুর রহমান বাবুকে এক বছরের বিশ্রাম দিয়েছেন ডাক্তার

ফজলুর রহমান বাবু গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন দেশের তারকা অভিনেতা ফজলুর রহমান বাবু। পরে তখনি…
ফজলুর রহমান বাবুকে
0
Share