Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা

কোরবানির ঈদের সিনেমাগুলোর রেশ কাটতে না কাটতে প্রেক্ষাগৃহে আসছে নতুন সিনেমা। আগামী দুই সপ্তাহে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। ১১ জুলাই মুক্তি পাচ্ছে সিনেমা ‘অন্যদিন’ এবং ১৮ জুলাই আসছে ‘আলী’।

সিনেমা ‘অন্যদিন’ নির্মাণ করেছেন কামার আহমাদ সাইমন। এটি তাঁর ওয়াটার ট্রিলজির দ্বিতীয় সিনেমা। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি, পেয়েছে পুরস্কার ও প্রশংসা। তবে সেন্সর জটিলতায় এত দিন বাংলাদেশের দর্শকদের সামনে আসতে পারছিল না ‘অন্যদিন’। ২০২৩ সালের মে মাসে তৎকালীন সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় সিনেমাটি। দুই বছর আটকে থাকার পর অবশেষে সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

অন্যদিন সিনেমার গল্পে দেখা যাবে ঢাকা থেকে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে রকেট নামের স্টিমার। এ স্টিমারে রয়েছে নানা বয়সের নানা শ্রেণির যাত্রী। আছে একটি গানের দল, বিশ্ববিদ্যালয়পড়ুয়া একদল ছাত্র, কয়েকজন বিদেশি, রাজনীতিবিদ, শ্রমিকসহ অনেকে। পথে যেতে যেতে নানা নাটকীয়তা তৈরি হয় স্টিমারে। সিনেমাটি প্রযোজনা করেছেন সারা আফরীন।

আলী সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা বিপ্লব হায়দার। কোরবানির ঈদে সিনেমাটির মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। তবে চলতি মাসে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ১৮ জুলাই সারা দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে আলী।

অটিজমে আক্রান্ত আলী নামের এক ব্যক্তি ও তার বোনের গল্প নিয়ে তৈরি হয়েছে আলী। আলী একজন বাক্‌প্রতিবন্ধী। অ্যাকশনের পাশাপাশি এই সিনেমায় নির্মাতা তুলে ধরেছেন ভাইবোনের ভালোবাসা। নাম ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। অভিনেতা বলেন, ‘দুই ভাইবোনের ইমোশনই আলী সিনেমার প্রাণ। আমি বাক্‌প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছি। পুরো সিনেমায় আমাকে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়েছে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। শুটিং শুরুর চার মাস আগে থেকে সব কাজ বন্ধ করে দিয়েছিলাম। সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছি, যারা অটিজম নিয়ে কাজ করে, তাদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেছি, শিখেছি। পর্দায় আলী হয়ে উঠতে কোনো ছাড় দিইনি। চেষ্টা করেছি, দর্শক আমাকে সব সময় যেভাবে দেখেছেন, সেই লুকটা থেকে বের হয়ে আসতে। দর্শক হলে গেলে তৃপ্তি নিয়ে ফিরবেন—এটা আমার বিশ্বাস।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share