Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

প্রথমবার একমঞ্চে শাহরুখ-কার্তিক জুটি

কার্তিক আরিয়ান ও শাহরুখ খান | ছবি: হিন্দুস্তান টাইমস

প্রথমবারের মত চলতি বছরের আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান একসাথে সঞ্চালনা করবেন শাহরুখ খান এবং কার্তিক আরিয়ান।

সম্প্রতি আগামী মার্চে ভারতের রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হতে যাওয়া আইফা অ্যাওয়ার্ডের প্রি-ইভেন্টে এসে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান জানিয়েছেন, ‘প্রথমত, আইফার অনুষ্ঠানে সঙ্গে জড়িয়ে থাকতে পেরে আমি অনেকে খুশি। এবারে মঞ্চ থেকে সঞ্চালনা করব। ক্যারিয়ারে এই প্রথমবার, তাও আবার জয়পুরের মতো ঐতিহ্যমণ্ডিত শহরে।’

অভিনেতা আরও বলেন, ‘আশা করি আমি যেন ‘সেকেন্ড বেস্ট’ সঞ্চালক হই। এইটা বললাম কারণ শাহরুখ খানকে এই ব্যাপারে কেউ হারাতে পারবে না। মঞ্চে যখনই পারফর্মার হিসেবে কিংবা সঞ্চালক হিসাবে তিনি উঠেছেন, ততবারই প্রেক্ষাগৃহ পরিণত হয়েছে স্টেডিয়ামে। এবার এই বিষয়টির সঙ্গে আমি যুক্ত হচ্ছি, তাই ভীষণ খুশি।’

নব্বইয়ের দশক থেকে বলিউডে দাপটের সাথে রাজ করে আসছেন বলিউডের কিং খান, শাহরুখ খান। আরেকদিকে ‘পেয়ার কা পাঞ্চনামা’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় কার্তিক আরিয়ানের। বর্তমানে ‘ভুলভুলাইয়া’ ফ্রাঞ্চাইজির জন্য বিশেষভাবে বলিউডে আলোচিত তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম
0
Share