Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুন ১, ২০২৬

প্রথমবার আইটেম গানে কৌশানী

অভিনেত্রী কৌশানী মুখার্জি | ছবি: ফেসবুক

প্রথমবারের মত আইটেম গানে আবেদনময়ী ইমেজে ধরা দিলেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। ‘বহুরূপী’ সিনেমার ‘ডাকাতিয়া বাঁশি’ গানে ভিন্ন রূপে দেখা দিয়েছিলেন তিনি।

২৫ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে শ্রেষ্ঠা দাস, ননিচোরা দাস বাউল ও বনি চক্রবর্তীর যৌথ কণ্ঠ দেওয়া ‘ডাকাতিয়া বাঁশি’ গানটি। যেখানে দেখা যায়, অভিনেত্রীর পরনে লাল শাড়ি। খোলা চুল আর কাজলমাখা চোখে যেন আবেগের বিচ্ছুরণ। গ্রামীণ মেলায় নৃত্যশিল্পীর সঙ্গে কোমর দোলাচ্ছেন কৌশানী। গানটি প্রকাশ্যে আসার পর থেকে অভিনেত্রীর দারুণ প্রশংসা করছেন ভক্ত অনুরাগীরা। শুধু তারই নয়, অনিন্দ্য বোস-ননিচোরা দাস বাউল রচিত এ গানের কিছু কথা ভীষণ মনে ধরায় তাদের প্রশংসায় মেতেছেন তারা।

গানটি সম্পর্কে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে কৌশানী বলেন, ‘আমি আগে জানতাম না নাচটা করতে হবে। মাত্র সপ্তাহখানেক সময় পেয়েছিলাম। শুটিংয়ের ফাঁকে গোটা নাচটা তুলেছি আর শুটিংটা করতে সময় লেগেছিল আট ঘণ্টা। একটা গোটা দিনও নয়। তবে নন্দিতা দি আত্মবিশ্বাসী ছিলেন। তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবেই দেখানো হয়েছে ঝিমলিকে।’

উল্লেখ্য, আগামী ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে উইন্ডোজ প্রোডাকশনের ছবি ‘বহুরূপী’। এই ছবিতে কৌশানী ছাড়াও অভিনয় করেছেন আবির, ঋতাভরী, শিবপ্রসাদ প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বনলতা এক্সপ্রেস বন্ধে মানববন্ধনে রুমিন ফারহানার ক্ষোভ

কেন বনলতা এক্সপ্রেস বন্ধ করা হল প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস ছবিটির প্রদর্শনী স্থগিত…
বনলতা এক্সপ্রেস বন্ধে মানববন্ধনে রুমিন ফারহানার ক্ষোভ

দুই যুগ পেরিয়েও দর্শকের প্রথম পছন্দ শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রে ঢাকাই চলচ্চিত্রে অনেকে নায়ক জনপ্রিয়তার শিখরে উঠেও সময়ের সঙ্গে হারিয়ে গেছেন। কিন্তু শাকিব…

বিলাসবহুল উপহার গ্রহণের অভিযোগে বিপাকে জ্যাকলিন ফার্নান্দেজ

প্রতারণা মামলা বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এর বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় অভিযোগ…

‘আজকাল তেরে মেরে প্যায়ার কে চর্চে’ খ্যাত সুমন কল্যাণপুর এর মৃত্যু

কিংবদন্তি কণ্ঠশিল্পী উপমহাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী সুমন কল্যাণপুর আর নেই। রোববার মুম্বাইয়ের নিজ…
‘আজকাল তেরে মেরে প্যায়ার কে চর্চে’ খ্যাত সুমন কল্যাণপুর এর মৃত্যু
0
Share