Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

পোলাউ আর বিরিয়ানি নিয়ে অমিতাভ- ফারাহ খান

অমিতাভ বচ্চন ও ফারাহ খান (বাম থেকে) । ছবি: গুগল

অমিতাভ বচ্চন সবজি বিরিয়ানি বলতেই ফারাহ খান বলে উঠেন, স্যার ওটাকে সবজি পোলাউ বলে।

আর তাতেই কথা শেষ করে অন্য প্রসঙ্গে চলে যান অমিতাভ বচ্চন। কেবিসি যুগে অর্থ্যাৎ কৌন বানেগা ক্রোড়পতি যুগে অমিতাভ বচ্চনের অতিথি হয়ে আসেন দীপিকা পাড়ুকোন ও ফারাহ খান। সিনেমার প্রচারণাতেই আসা। আর ততদিনে সবাই জানেন দারুণ দেহসৌষ্ঠবের অধিকারী হলেও দীপিকা খেতে খুব পছন্দ করেন। তাই ফারাহ খানও রান্না বান্না করে দীপিকাকে পাঠান। যার মাঝে বেশিরভাগ সময়েই থাকে বিরিয়ানি।

অমিতাভ বচ্চন, ফারাহ খান ও দীপিকা পাড়ুকোন । ছবি: এ এন আই নিউজ

অমিতাভ বচ্চন শুনে অনেকটা অভিমানের আর আবদারের ভঙ্গীতেই বলেন, আমাকে কখনো বিরিয়ানি ফারাহ খাওয়ায়নি।
তখন ফারাহ বলেন, স্যার আপনি তো নিরামিষাশী!

অমিতাভ বলেন, তবে কী? সবজি দিয়েও বিরিয়ানি হয়.. আর তাতেই ফারাহ ও দীপিকা একসাথে উত্তর দেন, সেটাকে বিরিয়ানি নয় পোলাউ বলে। আর তাতেই অমিতাভ হেসে কথা অন্যদিকে ঘুরিয়ে নেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share