Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ২৩, ২০২৬

পুলিশ বাহিনী কাজে যোগদান করুক: মিথিলা

রাফিয়াথ রশীদ মিথিলা | ছবি: গুগল

আন্দোলন দৃশ্যত শেষ হলেও বাংলাদেশ এখনও ফেরেনি তার স্বাভাবিক রূপে। বিষয়টি নিয়ে জনগণের পাশাপাশি উদ্বেগের কথা জানান বিনোদন জগতের তারকারাও। দেশের বর্তমান পরিস্থিতির ভালো-মন্দ তুলে ধরে আরও একবার মুখ খুললেন অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা।

৮ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথিলা একটি স্ট্যাটাস পোস্ট করেন। স্ট্যাটাসের প্রথমে শিক্ষার্থী ও বিএনসিসি’র অবদান তুলে ধরে তিনি লেখেন, ‘রাতের বেলা ছিঁচকে চোর-ডাকাতের উপদ্রব হলেও, দিনের বেলা সব কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে। রাস্তায় আমাদের ছাত্ররা আর বি.এন.সি.সি.-র ভলান্টিয়াররা খুব ভালোভাবে ট্রাফিক ম্যানেজ করছে।’

রাফিয়াথ রশীদ মিথিলার স্ট্যাটাসের স্ক্রিন শট ফেসবুক থেকে সংগৃহীত

এরপরই মিথিলা পুলিশ বাহিনীর কাজে যোগদানের কথা উল্লেখ করে লেখেন, ‘এখন চাই পুলিশ বাহিনী কাজে যোগদান করুক আর আমরা একে অপরকে নিজেদের নিরাপত্তা রক্ষায় এবং সুযোগ সন্ধানী দুর্বৃত্তদের মোকাবেলা করায় সহযোগিতা করি।’

শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের জনগণ একদিকে যেমন আনন্দিত, অন্যদিকে আবার খানিকটা চিন্তিত দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। কেননা, বিভিন্ন জায়গায় ভাঙচুর, লুটপাট ও ডাকাতির মত অনাকাঙ্খিত ঘটনাও বেড়ে গেছে বর্তমানে।

সম্প্রতি এমনই এক অনাকাঙ্খিত ঘটনায় হেনস্তার শিকার হয়েছিলেন মিথিলাও। সদ্য ইতিটানা শাসক দলের নেতাদের খুঁজতে অভিনেত্রীর গাড়ি তল্লাশি করে এক দল অপরিচিত লোক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওয়াশরুমে ভয়ংকর অভিজ্ঞতা ফারিনের – আতঙ্কে অভিনেত্রী

চিৎকার না দিলে ধর্ষণের চেষ্টা করতো: ফারিন ওয়াশরুমে ভয়ংকর অভিজ্ঞতা ফারিনের । ঢাকা থেকে জামালপুরে নাটকের শুটিংয়ে…
ওয়াশরুমে ভয়ংকর অভিজ্ঞতা ফারিনের, আতঙ্কে অভিনেত্রী

‘মানুষের বাগান’ সেরা ভারতের চলচ্চিত্র উৎসবে

দিল্লির চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের গৌরব ‘মানুষের বাগান’ এবার আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বীকৃতি পেয়েছে। ‘মানুষের…
‘মানুষের বাগান’ সেরা ভারতের চলচ্চিত্র উৎসবে

কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা প্রদর্শনে বাধা নেই

সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি শুক্রবার কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা প্রদর্শনে আপাতত আর কোনো বাধা নেই। কন্ট্রাক্ট…
কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা প্রদর্শনে বাধা নেই
0
Share