Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

পুরস্কার পেয়েই সমালোচনার মুখে আলিয়া

আলিয়া ভাট ও রণবীর কাপুর । ছবি: সংগৃহীত

২০২২ সালে মুক্তি পায় ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’। চলতি বছরে সেই ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেলেন আলিয়া। ১৭ অক্টোবর নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্বামী ও বলিউড অভিনেতা রণবীর কাপুর। স্ত্রী পুরস্কার গ্রহণ করার সময় তার ছবি তুলতে ভুলেননি এই তারকা। এরপর রণবীরকে সঙ্গে নিয়ে সেলফি তোলেন আলিয়াও। স্বামীর কপালে চুমু দেওয়া সেই ছবি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এরপরই শুরু হয় আলোচনা।

এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের রাষ্ট্রপতি, কেন্দ্রীয় মন্ত্রী থেকে ওয়াহিদা রহমানের মতো বর্ষীয়ান তারকা। সেখানেই রণবীরকে চুম্বন নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে। একদলের মন্তব্য, ‘লজ্জাও করে না তাদের!’ অনেকে আবার আরও একধাপ এগিয়ে বলেছেন, ‘দেশের রাষ্ট্রপতির সামনে কেমন আচরণ করতে হয়, সেটাও জানেন না।’

তবে অনেকেই স্বামী-স্ত্রীর ভালোবাসার এমন দৃশের প্রশংসাও করেছেন। স্ত্রীর সাফল্যের স্বামীর পাশে থাকাকেও বাহবা দিয়েছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তানজিন তিশা শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ

তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে…
তানজিন তিশা শাকিব খানের

বাঁধন রটারড্যামের অভিজ্ঞতা ও নির্বাচন নিয়ে অনুভূতির কথা জানালেন

ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসরের বিগ স্ক্রিন…
বাঁধন রটারড্যামের অভিজ্ঞতা ও নির্বাচন
0
Share