Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬

পুত্র সন্তানের মা হলেন ইয়ামি গৌতম

অভিনেত্রী ইয়ামি গৌতম ও নির্মাতা আদিত্য ধর দম্পতি | ছবি: ফেসবুক

১০ মে পুত্র সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ২০ মে প্রথম সন্তানের আগমনের সুখবরটি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজেই।  

নির্মাতা আদিত্য ধরের ইনস্টাগ্রাম পোস্ট থেকে নেওয়া।

২০ মে নিজের ইনস্টাগ্রাম পোস্টে ইয়ামিকে ট্যাগ করা এক পোস্টে আদিত্য লেখেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি ১০ মে  আমাদের পুত্র বেদাবিদ জন্ম হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন সে আমাদের জীবনে এসেছে। আপনারা সকলে ওকে আশীর্বাদ আর ভালোবাসায় ভরিয়ে দিন। আমাদের সন্তানের জন্য প্রার্থনা করবেন।’

নির্মাতা আদিত্য ধরের ইনস্টাগ্রাম পোস্ট থেকে নেওয়া।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে ১০ মে মুম্বাইয়ের সুরিয়া হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ৩৫ বছর বয়সী ইয়ামি। বর্তমানে নিজ বাড়িতেই রয়েছেন অভিনেত্রী এবং মা ও শিশু সুস্থ আছেন।

অভিনেত্রী ইয়ামি গৌতম ও নির্মাতা আদিত্য ধর দম্পতি | ছবি: ফেসবুক

উল্লেখ্য, ২০২১ সালে ‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার পরিচালক আদিত্য ধরের সাথে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী ইয়ামি গৌতম। চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আর্টিকেল ৩৭০’ সিনেমা মুক্তির আগে সংবাদ সম্মেলনে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

মনিরা মিঠুর ছেলে চোখে গুরুতর আঘাত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু ভয়াবহ এক ঘটনার শিকার হয়েছেন।…
মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

নবগঠিত সরকারের কাছে শোবিজের চার তারকা যা চাইলেন

সরকার ও শোবিজ সম্প্রতি বাংলাদেশে জাতীয় নির্বাচনের পর গঠিত হয়েছে রাজনৈতিক সরকার। গত ১৭ ফেব্রুয়ারি শপথও…
নবগঠিত সরকারের কাছে শোবিজের

ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির দৃষ্টিতে ইতিহাস দেখা

ভাষা আন্দোলন চলছে ভাষা আন্দোলনের মাস ফাল্গুন ও ফেব্রুয়ারি। ১৯৫২ সালের সেই মহান ভাষা আন্দোলনকে আবারো ফিরে দেখার…
ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির
0
Share