Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে আসছে ১০০টি ফোক গান

নতুনভাবে তৈরি হচ্ছে ১০০টি বাংলা ফোক গান। ডিজে রাহাতের পরিকল্পনা ও তত্ত্বাবধানে এই ফিউশনটি হচ্ছে। পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ১০০ জন সংগীতশিল্পী। গানগুলো গেয়েছেন মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, মুহিন খান, তানজিনা রুমা, লুৎফর হাসান, খেয়া, দোলা, লুইপা, সাথী খান প্রমুখ। মিউজিক প্রোগ্রামিংয়ে ছিলেন আদিব কবির ও শান সায়েক।

গত ১৯ ফেব্রুয়ারি বিএফডিসিতে সেট তৈরি করে গানগুলোর শুটিং করা হয়েছে। জানা গেছে, এক দিনেই ১০০টি গানের শুটিং হয়েছে। দিনভর পাঁচটি ক্যামেরার সামনে একের পর এক গানে ঠোঁট মিলিয়েছেন শিল্পীরা, শুট করেছেন নির্মাতা। বিদেশে বসেই পুরো প্রজেক্ট সাজিয়েছেন ডিজে রাহাত। গত ১৭ ফেব্রুয়ারি শুটিং উপলক্ষে তিনি দেশে আসেন। ছিলেন সেট ডিজাইন ও শুটিংয়ে। কাজ শেষ করেই ২০ ফেব্রুয়ারি আবার ফিরে গেছেন কানাডায়। 

আদিব কবির জানান, ঈদের পর থেকেই প্রতি সপ্তাহে একটি বা দুটি করে গান প্রকাশিত হবে ডিজে রাহাত ও আদিব কবিরের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি ই-পিয়ানো নামের ফেসবুক পেজ থেকে গানগুলোর সর্বশেষ আপডেট জানা যাবে। আদিব আরও জানান, এরই মধ্যে নতুন সিজন নিয়েও পরিকল্পনা শুরু করেছেন তাঁরা।

আদিব বলেন, ‘আমরা এখন পরের সিজন নিয়ে ভাবছি। আশা করছি, আরও ১০০টি গান নিয়ে কাজ করব। বাংলাদেশে ফোক গানের অভাব নেই। এত সমৃদ্ধ সংগীত ঐতিহ্য যে চাইলে এক হাজার গানও করা সম্ভব’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share