Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

পাঁচ মিনিটে কাজ সারলেন অমিতাভ রেজা 

অমিতাভ রেজা চৌধুরী | ছবি: গুগল

অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম। পাশাপাশি চলছে দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ। এরই অংশ হিসেবে অনেকেই ফিরে পেয়েছেন কিছুটা স্বস্তি। এবার এমনই এক স্বস্তির অভিজ্ঞতা জানালেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

জুলাইয়ের আন্দোলনের কারণে দীর্ঘ একমাস বন্ধ থাকার পর ১৯ আগস্ট সেবা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। তাই সেবা নিতে সেখানে গিয়েছিলেন অমিতাভ রেজা। এরপর কোনো ভোগান্তি ছাড়াই বিআরটিএ থেকে সেবা নিতে পেরেছেন তিনি।

বিষয়টি নিয়ে ১৯ আগস্ট নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করে অভিমত প্রকাশ করেন অমিতাভ রেজা। নির্মাতা লেখেন, ‘বিআরটিএ-তে গেলাম আজ। পাঁচ মিনিটে কাজটা হয়ে গেল। সবাই নিয়মমতো কাজ করছে মনে হল, দৃশ্যত কোনো দালাল জাতীয় মাল দেখা গেল না। ভালোই লাগল।’

বিআরটিএ-তে সেবাদাতাদের বিপরীত চিত্রও তুলে ধরে তিনি লিখেছেন, ‘কিন্তু সমস্যা হলো সবার মন খারাপ। কারণ হয়তো একটাই- তারা প্রতিদিনের যে উপরিটা পেত, যেটা দিয়ে বাজার করে নিয়ে যেত। পাঙ্গাশ মাছটা কিংবা ছেলের জন্য আইসক্রিম কেক, সেই কেকটা মনে হয় আপাতত হচ্ছে না। মানবিক মর্যাদা নিয়ে বাঁচার জন্য তাদের যে বেতন আর দ্রব্যমূল্য তার কোনো মিল নেই। মিল নেই ৫০০ কোটি ডলারের, হাজার কোটি টাকা লুটের।’

সবশেষে জনগণকে ট্রাফিক জ্যাম দেখে মন খারাপ না করার পরামর্শ দিয়েছেন অমিতাভ রেজা। বেশি জ্যামে পড়লে আয়নাঘরের বিবরণ শুনে মনকে নরম করতে বলেছেন তিনি।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ১৮ জুলাই ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএর কেন্দ্রীয় ডেটা সেন্টার। সেখানকার ভেহিকেল ইন্সপেকশন সেন্টার (ভিআইসি) পুড়ে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল সেবাদান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share