Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ৬, ২০২৬

পরীমণির ‘ডিভোর্স অ্যানিভার্সারি’

শরিফুল রাজ ও পরীমণি (বাম থেকে) । ছবি: গুগল

বর্তমানে ছেলে-মেয়েকে নিয়ে ‘সুখী’ মানুষের মত জীবন কাটাচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। এরই মাঝে ১৭ সেপ্টেম্বর পূর্ণ হলো ঢাকাই চিত্রনায়ক শরিফুল রাজের সাথে তার বিবাহ বিচ্ছেদের এক বছর। ফলে নিজেকে ‘ডিভোর্স অ্যানিভার্সারি’-র শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

পরীমণি তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে ছেলে পূণ্য ও মেয়ে প্রিয়মের সাথে নিজের হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করেছেন। আর ছবির পোস্টে দীর্ঘ ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেবো না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদ্‌যাপন করছি।’

ছেলে-মেয়ের সাথে পরীমণি । ছবি: ফেসবুক

তারপর পূণ্য ও প্রিয়মের কথা উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, ‘আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ওই আকাশ ছোঁব দেখিস।’

রাজের সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গত এনে এরপর পরী উল্লেখ করেছেন, ‘আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা। কিন্তু দেখ, আজ আমরা একটু একটু করে নিজেদের মতো ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারো জীবনে। না সেটা আমার বা আমার ছেলের।’

পরীমণির পোস্টের স্ক্রিন শট । ছবি: ফেসবুক

সবশেষে বিবাহ বিচ্ছেদের জন্য শুকরিয়া আদায় করে নিজেকে শুভেচ্ছা জানিয়ে পরী লেখেন, ‘শুকরিয়া। আমারা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!’

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর রাজকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছিলেন পরীমণি। তারপর থেকে নিজের মত করে জীবন শুরু করেন তিনি। রাজে সাথে পরীর দুই বছরের সংসার জীবনে একাধিকবার দাম্পত্যকলহের বিষয় প্রকাশ্যে এসেছে। ফলে শেষমেশ তারা বিচ্ছেদের পথ বেঁছে নিয়েছিলেন।

রাজের সাথে পরীর একটি পুত্র সন্তান রয়েছে। তাছাড়া ২০২৪ সালের মে মাসে একটি কন্যা সন্তান দত্তক নেন অভিনেত্রী। সবমিলিয়ে দুই সন্তানকে ঘিরেই পরীর দারুণ সময় কাটে বলে দাবি করে থাকেন অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘মাসুদ রানা’

‘মাসুদ রানা’র ট্রেলার প্রকাশ হবে বৃহস্পতিবার অবশেষে মুক্তি পাচ্ছে ‘মাসুদ রানা’ সিনেমা।  দীর্ঘদিন ধরে অপেক্ষায়…
কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘মাসুদ রানা’

কিভাবে বিদুষী বর্ণিতা হয়ে উঠলেন লাক্স সুপারস্টার?

লাক্স সুপারস্টার ২০২৫ লাক্স সুপারস্টার ২০২৫-এর সেরার মুকুট জিতলেনমেহেবুব আলম ও মেরী ইয়াসমিন দম্পতির একমাত্র…
বিদুষী বর্ণিতা

‘প্রজেক্ট হেইল মেরি’-প্রধানমন্ত্রীর দেখা এই সিনেমায় কী আছে?   

প্রেক্ষাগৃহে তারেক রহমান ও জাইমা রহমান শুক্রবার রাতে মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকার সীমান্ত সম্ভার সিনেমা হলে…
‘প্রজেক্ট হেইল মেরি’

সিনেমায় জুটি তারপর একে অন্যের বিরুদ্ধে দিয়েছেন মামলা

ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনি ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমায় জুটি হয়েছিলেন ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনি। সেখান…
সিনেমায় জুটি
0
Share