Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

পদ্মশ্রী-পদ্মভূষণ পাচ্ছেন যে তারকারা

২৫ জানুয়ারি ভারত সরকারের প্রকাশিত তালিকায় চলতি বছরের পদ্ম পুরস্কার ২০২৫ প্রাপ্তদের ১৯ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী পুরস্কার প্রাপকের নাম ঘোষণা হয়েছে। তাদের মধ্যে রয়েছে শোবিজ অঙ্গনের পরিচিত কিছু মুখ।

সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাস | ছবি: গুগল

এ বছর মরণোত্তর পদ্মভূষণ পাচ্ছেন প্রয়াত সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাস। ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি প্রয়াত হন তিনি। পদ্মশ্রী প্রাপকের তালিকায় নাম রয়েছে দক্ষিণী অভিনেতা ও রেসিং দুনিয়ার তারকা অজিত কুমারের। এছাড়াও আছেন অভিনেতা শেখর কাপুর, অভিনেত্রী ও ভারতনাট্যম শিল্পী শোভনার নাম।  

আরিজিৎ সিং | ছবি: ফেসবুক

পদ্মশ্রী পাচ্ছেন অরিজিৎ সিং। বাংলার ছেলে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন গোটা দেশে মানুষের মনে। এছাড়াও ওসামু সুজুকি, শারদা সিনহা পাচ্ছেন পদ্মভূষণ। ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও পাচ্ছেন পদ্মভূষণ। এছাড়া অভিনেত্রী মমতা শঙ্কর পাচ্ছেন পদ্মশ্রী। এছাড়াও রয়েছেন সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার।

শিল্প জগত থেকে ২০২৫ সালে পদ্মশ্রী পাচ্ছেন গুজরাটি কত্থকশিল্পী কুমুদিনি লাখিয়া, ভায়োলিনিস্ট লক্ষ্মীনারাণ সুব্রহ্মণ্যম, বিহারের শাস্ত্রীয় সংগীত শিল্পী শারদা সিনহা, যিনি ২০২৪ সালের নভেম্বর মাসে প্রয়াত হয়েছেন। বাংলা থেকে পদ্মশ্রী প্রাপকের তালিকায় নাম রয়েছে ঢাকি গোকুল চন্দ্র দাসের। সান ফ্রান্সিসকো, শিকাগো, নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস, ওয়েলিংটন এবং বার্লিনে ঢাক বাজিয়ে প্রশংসা পেয়েছেন তিনি। চলতি বছরের মার্চ-এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করবেন।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাহুলের মৃত্যুতে টালিউডে কড়া পদক্ষেপ

রাহুলের মৃত্যু নিয়ে ক্ষোভে ফুঁসছেন শিল্পীরা রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে টালিউড ইন্ডাস্ট্রি। টালিউড…
রাহুলের মৃত্যুতে টালিউডে কড়া পদক্ষেপ

শিল্পী ডালিয়া নওশীন যেভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিলেন   

শিল্পী ডালিয়া নওশীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডালিয়া নওশীন আর নেই। বুধবার (১ এপ্রিল) দুপুর ১ টার…
শিল্পী ডালিয়া নওশীন

বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’ ধারাবাহিক

তুর্কি ধারাবাহিক ‘ভেনডেটা’ বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’ নামক তুর্কি ধারাবাহিকের জয়জয়কার। এর আসল তুর্কি…
বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’
0
Share