Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১, ২০২৬

পথের পাঁচালীর সেই ‘দুর্গা’ আর নেই

অভিনেত্রী উমা দাশগুপ্ত | ছবি: আনন্দবাজার

১৮ নভেম্বর মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কালজয়ী ‘পথের পাঁচালী’ সিনেমার ‘দুর্গা’ চরিত্রে অভিনয় করা অভিনেত্রী উমা দাশগুপ্ত।

কালজয়ী ‘পথের পাঁচালী’ সিনেমার ‘দুর্গা’ চরিত্রে কিশোরী উমা | ছবি: গুগল

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে, সোমবার (১৮ নভেম্বর) সকালে মারা যান অভিনেত্রী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি ছিল ‘পথের পাঁচালী’। কিশোরী দুর্গা চরিত্রকে সেলুলয়েডের ফিতায় অভিনয়ের মাধ্যমে জীবন্ত করেছিলেন উমা। এই একটি সিনেমায় অভিনয় করেই চলচ্চিত্র জগতে উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠেন। তবে উমার বাবা কখনই চাননি তার মেয়ে সিনেমা জগতে অভিনয়ে ক্যারিয়ার শুরু করুক। পরিচালক সত্যজিত রায় এবং তার বন্ধু উমার স্কুলের প্রধান শিক্ষকের অনুরোধে মেয়েকে কেবল একবারের জন্য অভিনয়ের অনুমতি দিয়েছিলেন তিনি। তাই এরপর আর তাকে সিনেমায় পর্দায় দেখা যায়নি।

ব্যক্তিজীবনে নিজের ক্যরিয়ার হিসেবে কালজয়ী এ অভিনেত্রী বেছে নিয়েছিলেন শিক্ষকতাকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ ছাড়বেন না জ্যোতির্ময়ী কুণ্ডু

‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ দেশের প্রেক্ষাগৃহে চলছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান অভিনীত আলোচিত…
বাংলাদেশ ছাড়বেন না জ্যোতির্ময়ী কুণ্ডু

টেক্সাসের আইসিই ডিটেনশন সেন্টার বন্ধ চান হলিউডের অসংখ্য তারকা

ICE ডিটেনশন সেন্টার হলিউডের অসংখ্য অভিনেতা, শিল্পী, চলচ্চিত্র নির্মাতাসহ চিকিৎসক, বিভিন্ন সংস্থা এবং নীতি…
টেক্সাসের আইসিই ডিটেনশন সেন্টার

চলচ্চিত্র ও টিভির মাধ্যমে বিখ্যাত হওয়া ১৫ টি ভ্রমণ স্থান

১৫ টি ভ্রমণ স্থান কোথাও ঘুরতে যাওয়ার জন্য মানুষের আগ্রহ-উদ্দীপনা সম্ভবত মানবজাতির শুরু থেকেই। বলা যায়, ঘুরতে…
চলচ্চিত্র ও টিভির মাধ্যমে বিখ্যাত হওয়া ১৫ টি ভ্রমণ স্থান
0
Share