Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ৪, ২০২৬

নেমেসিস ডাক দিল শিরোনামহীনকে

সড়ক সংস্কারে পথে আহ্বান জানানো হল শিরোনামহীনকে। পথে আছে নেমেসিস..
সড়ক সংস্কারে নেমেসিস, ডাকছেন বাকীদেরও

সড়ক পরিষ্কার ও সংস্কারে এবার পথে নামলেন নেমেসিস ব্যান্ডের জোহাদ চৌধুরী, ইফাজ আবরার রেজা। সাথে দেখা গেছে ক্রিপটিক ফেইটের ফারহান সামাদকেও।

জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন শেষ হয় সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে। আগস্টের ৫ তারিখে এই আন্দোলন দৃশ্যত শেষ হলেও শহরজুড়ে থেকে গেছে এর ক্ষতচিহ্ন। এবার তাই সকলে নেমেছেন শহরকে সুন্দর করে সাজাতে। এতেই অংশ নেয় নেমেসিস ব্যান্ড ও ক্রিপটিক ফেইট ব্যান্ডের সদস্যরা। নেমেসিসের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে দুটো ছবি শেয়ার করা হয় যেখানে জোহাদ চৌধুরী, রেজা ও ফাহাদকে দেখা গেছে। ৬ আগস্ট তারা এই কাজে অংশ নেন।

এই ছবি শেয়ার দেয়াতে অভিনন্দন জানায় শিরোনামহীন ব্যান্ডের অফিসিয়াল পেইজটি। তখন নেমেসিস আবার তাদেরও সড়ক সংস্কারে আহ্বান জানায়। ভিন্ন একটি পোস্টে তারা ৭ আগস্ট শান্তিনগর- বেইলিরোড এবং লালমাটিয়া- ধানমণ্ডি এই দুইটি জোনে সকাল ১১.৩০ থেকে কাজ করবেন বলেও জানায়।

এই কর্মসূচীর নাম দেওয়া হয়েছে “নগর সুন্দরায়ন”। এর মাধ্যমে দেয়ালে সুন্দর শিল্পকর্ম (wall painting for beautification) ও রাস্তা পরিষ্কার, ভাংচুর সরানো (debris/rubbish removal) এই দুইটি কাজ করছেন স্বেচ্ছাসেবীরা।

ব্র্যাকইউ এআরসিএইচ (BracU ARCH) এই ইভেন্টটির আহ্বান করে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পী ডালিয়া নওশীন যেভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিলেন   

শিল্পী ডালিয়া নওশীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডালিয়া নওশীন আর নেই। বুধবার (১ এপ্রিল) দুপুর ১ টার…
শিল্পী ডালিয়া নওশীন

জুবিন গর্গ ও রাহুল- একই গানে বাঁধা দুই তারকার একই ট্র্যাজেডিক মৃত্যু    

জুবিন গর্গ- রাহুল এবং একটি গান বেশ কয়েক মাস আগে দুনিয়ার মায়া ত্যাগ করেন পশ্চিমবঙ্গের নক্ষত্রসম তারকা জুবিন…
জুবিন গর্গ ও রাহুল

ওয়ারফেজের কমল ফ্রি প্যালেস্টাইন লেখায় আমেরিকা যেতে পারেননি

ওয়ারফেজ রক-মেটাল ব্যান্ড ‘ওয়ারফেজ’ তাদের পথচলার চার দশক পূর্তি উপলক্ষে ২০২৪ সালে ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি…
ওয়ারফেজের কমল ফ্রি প্যালেস্টাইন

কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে আছেন

কাঙালিনী সুফিয়া দেশের লোকগানের অন্যতম কিংবদন্তী শিল্পী কাঙালিনী সুফিয়া। কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে…
কাঙালিনী সুফিয়া
0
Share