Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

নেটিজেনদের ‘হিরো’ যখন সালমান মুক্তাদির

সালমান মোহাম্মদ মুক্তাদির । ছবি: ফেসবুক

শি’ক্ষা’র্থীদের সাথে আ’ন্দো’ল’নে নেমে টিয়ার গ্যাসে আক্রান্ত হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির।

১৮ জুলাই সকাল থেকে দেশব্যাপী চলছে ‘কমপ্লিট শাটডাউন’। কোটা সংস্কারের দাবিতে শি’ক্ষা’র্থীদের আ’ন্দো’ল’নে পুলিশের হা’ম’লায় ঢাকাসহ সমগ্র বাংলাদেশে হচ্ছে ব্যাপক সংঘর্ষ। দেশের এমন কঠিন সময়ে শি’ক্ষা’র্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামেন সালমান। সেখানে হঠাৎ বিশৃঙ্খলা সৃষ্টি হলে কাঁদানে গ্যাসে আক্রান্ত হন তিনি।

মুহূর্তের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে টিয়ার গ্যাসের কারণে সালমানের চোখ জ্বালাপোড়া করার একটি ভিডিও। ভিডিওটিতে এই কনটেন্ট ক্রিয়েটরের সাথে দেখা যায় হালের আরেক দর্শকপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সৌভিক আহমেদকে।

কো’টা সংস্কার আ’ন্দো’ল’নের শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় আ’ন্দো’ল’নকা’রীদের সমর্থনে সরব ছিলেন সালমান। কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন, হলছাড়া- আহতদের আশ্রয় ও চিকিৎসার জন্য সবসময় পাশে আছেন তিনি। এবার রাজপথে নেমে কথা ও কাজে মিল দেখিয়ে নেটিজেনদের দৃষ্টিতে যেন ‘ব্যাড বয় ইমেজ’ সরিয়ে নতুন করে ‘হিরো ইমেজ’ পেলেন এই ইউটিউবার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share