Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুলাই ৩, ২০২৬

‘নীল ঘূর্ণি’ নিয়ে আসছেন অপূর্ব 

জিয়াউল ফারুক অপূর্ব | ছবি: গুগল

দীর্ঘদিন পর আবার প্রচারে আসছে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত নতুন ধারাবাহিক নাটক। নাম- ‘নীল ঘূর্ণি’।

জানা গেছে, পাঁচ বছর আগে শুটিং শেষ করা হয়েছিল ‘নীল ঘূর্ণি’ নাটকের। যা পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।

‘নীল ঘূর্ণি’ ধারাবাহিক নাটকে দ্বৈত চরিত্রে অপূর্ব | ছবি: গুগল 

নাটকটি নিয়ে অপূর্ব জানান, ‘এই ধারাবাহিকটিতে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে অভিনয় করেছিলাম। গল্পের কারণেই এ ধারাবাহিকে অভিনয় করা হয়েছিল। এরপর আমি আর কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করিনি। ওটিটি ও খণ্ড নাটকের কাজ নিয়েই ব্যস্ততা বেড়েছে। শাকিল ভাই ভীষণ গুণী একজন নির্মাতা। খুব সুন্দরভাবে গল্পটি ফুটিয়ে তুলেছেন তিনি।’

এদিকে নির্মাতা সৈয়দ শাকিল জানান, ‘অপূর্ব, মমসহ আরও যারা এই ধারাবাহিকে অভিনয় করেছেন, প্রত্যেকেই তাদের চরিত্রে যত্নশীল ছিলেন। আমার বিশ্বাস ধারাবাহিকটি দর্শকের ভালো লাগবে।’

অপূর্ব ছাড়াও ‘নীল ঘূর্ণি’ নাটকে আরও অভিনয় করেছেন সাজু খাদেম, আরফান আহমেদ, অ্যানি খান, অ্যামেলি হক, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু প্রমুখ। ১৪ আগস্ট থেকে প্রতি মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার রাত ১০টায় আরটিভিতে প্রচারিত হবে ধারাবাহিকটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট   

আসছে ‘বরবাদ ২’ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কি এবার ‘বরবাদ’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন?…

তারকাহীন নির্বাচনেও সরগরম এফডিসি ক্যানটিন

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনকে…
এফডিসি

চলতি মাসেই শুরু অপু বিশ্বাসের ‘শিকার’-এর শুটিং

অবশেষে সিনেমায় অপু বিশ্বাস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’…
অপু বিশ্বাস

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন  

এমবাপ্পের কার সাথে প্রেম করছেন? বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের পাশাপাশি এবার তাঁর…
এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর
0
Share