Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

নিপুণের বিরুদ্ধে এবার জালিয়াতির অভিযোগ

নিপুণ আক্তার | ছবি: গুগল

এবার জালিয়াতি করার অভিযোগ এসেছে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন মিশা-ডিপজল নেতৃত্বাধীন বর্তমান কমিটি।

জানা গেছে, অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করায় এমন অভিযোগ আনা হয়েছে নিপুণের বিরুদ্ধে। ৩০ জুলাই শিল্পী সমিতির ষষ্ঠ সভায় এ বিষয় উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিটি।

খবরটি নিশ্চিত করেছেন কমিটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী। তিনি জানান, ‘নিপুণ আপা একজন সাবেক সাধারণ সম্পাদক হিসেবে এটা করার সুযোগ নেই। তিনি অনৈতিকভাবে তার কাছে থাকা প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি দিয়েছেন। তিনি সমিতিকে বিব্রত করেছেন, যা জালিয়াতির পর্যায়ে পড়ে। এ কারণে আজকের সভায় সকলেই ঐক্যমত হয়েছি তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’

জয় আরও জানান, ১ আগস্ট নিপুণকে নোটিশ দেওয়া হবে। জয়ের ভাষ্যমতে, ‘আমরা তার উত্তরের অপেক্ষায় থাকবো। উত্তর সন্তোষজনক না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, ১৬ জুলাই সমিতির প্যাড ব্যবহার করে কো’টা আ’ন্দো’ল’ন নিয়ে এক বিবৃতি প্রদান করেন চিত্রনায়িকা নিপুণ। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন তিনি। এরপর ১৭ জুলাই নিজের ফেসবুক হ্যান্ডেল থেকেও বিবৃতিটি অভিনেত্রী পোস্ট করেন বলে জানা গেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share