Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

নামিয়ে নেয়া হলো বিজ্ঞাপনটি

বিজ্ঞাপনটির একটি দৃশ্য । ছবি: গুগল

কোকাকোলা ইসরায়েলের পণ্য নয়- এমন প্রতিপাদ্য নিয়ে নির্মিত কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলা বাংলাদেশের বিজ্ঞাপনটি অন্তর্জাল থেকে সরিয়ে নিয়েছেন সংশ্লিষ্টরা। ১১ জুন সকাল থেকে আলোচিত ঐ বিজ্ঞাপন আর দেখা যাচ্ছে না ইউটিউবে।

কোকাকোলার বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের তুমুল সমালোচনার শিকার হন বিজ্ঞাপনের মডেল অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা ও আব্দুল্লাহ আল সেন্টু। সাধারণ জনগণের কটাক্ষের মুখে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ অবস্থান তুলে ধরেন। সেসব পোস্টের মন্তব্যের ঘরে দেখা গেছে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া।

বিষয়টি বুঝতে পারায় অনেক নেটিজেনরা যেমন অভিনয়শিল্পীদের ধন্যবাদ জানিয়েছেন। অনেকে আবার সেখানে নেতিবাচক মন্তব্যও করেছেন।

এদিকে সংশ্লিষ্ট অভিনয়শিল্পীরা বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরলেও এ প্রসঙ্গে অফিশিয়াল কোনও বিবৃতি প্রকাশ করেনি কোকাকোলা।

কোনও বিবৃতি প্রকাশ না করে নীরবেই আলোচিত বিজ্ঞাপনটি সরিয়ে ফেলায় আবারও সমালোচনার তোপের মুখে পড়েছে কোমলপানীয় ব্র্যান্ডটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট
0
Share