Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

নাগার বৌ হতে শোভিতার প্রস্তুতি শুরু

শোভিতা ধুলিপালা ও নাগা চৈতন্য নতুন জীবন শুরুর আনুষ্ঠানিক প্রস্তুতির সুখবর ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন শোভিতা নিজেই।

২১ অক্টোবর নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু স্থিরচিত্র শেয়ার করেন দক্ষিণী অভিনেত্রী শোভিতা। যেখানে পিচ গোল্ড এবং সবুজ সিল্ক শাড়িতে দেখা যায় তাকে। ছবির ক্যাপশনে শোভিতা লিখেছেন, ‘গম, পাথর এবং হলুদ একসাথে পেষা। এবং এটা শুরু হলো’ যায়নি। অভিনেত্রীর আশে পাশে তার বন্ধু ও পরিবারের সদস্যদের দেখা গেছে। শোভিতার ভক্তরা কমেন্টে শুভকামনা জানিয়েছেন।

শোভিতা ধুলিপালার ইনস্টাগ্রাম পোস্ট

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, তেলেগু বিবাহের একটি ঐতিহ্যবাহী আচার পালন করতে দেখা গেছে শোভিতা ধুলিপালাকে। যেখানে নববধূ এবং বর যৌথভাবে গম, হলুদ এবং কখনও কখনও অন্যান্য উপাদান পাথরে পিষে। এই কাজটি তাদের একসাথে জীবনের শুরুর প্রতীক, যেখানে তারা দায়িত্ব ভাগ করে নেয়, একসাথে কাজ করে এবং জীবনের একটি নতুন পর্বের জন্য প্রস্তুত হয়। যদিও অভিনেত্রীর শেয়ার করা ছবি গুলোর কোথাও নাগা চৈতন্যকে দেখা যায়নি।

উল্লেখ্য, সামান্থা রুথ প্রভুর সাথে বিবাহ বিচ্ছেদের দীর্ঘ চার বছর পর গত ৮ আগস্ট হায়দরাবাদে নাগা-শোভিতার বাগদান সম্পন্ন হয়। তার পর থেকেই জল্পনা চলছে, কবে বিয়ে করছেন যুগল!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share