Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

নরেন্দ্র মোদিকে টপকে গেলেন শ্রদ্ধা!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শ্রদ্ধা কাপুর | ছবি: গুগল

মুক্তির আগেই রেকর্ড গড়েছিল বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘স্ত্রী ২’। এরপর ১৫ আগস্ট ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ঝড় তুলে এই সিনেমা। শ্রদ্ধার সিনেমা ইতিমধ্যেই ৩০০ কোটি রুপির ব্যবসা করার পর অভিনেত্রী নিজেও গড়লেন এক নতুন রেকর্ড।

মূলত অনুরাগীদের সংখ্যার দিক ঠেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছাড়িয়ে গেছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামের বরাবরই জনপ্রিয় শ্রদ্ধা। তাই তার ফলোয়ার্সের সংখ্যাও ছিল অনেক বেশি। যা বর্তমানে আরও বৃদ্ধি পেয়েছে।

এই মুহূর্তে ইনস্টাগ্রামে মোদির ফলোয়ার্স সংখ্যা ৯১.৩ মিলিয়ন। অপরদিকে, শ্রদ্ধার অনুসরণকারী সংখ্যা অতিক্রম করেছে ৯১.৭ মিলিয়ন। অর্থাৎ, ফলোয়ার্সের দিক ঠেকে মোদিকে পেছনে ফেলে দিয়েছে শ্রদ্ধা। অভিনেত্রী এই রেকর্ড গড়েছেন ‘স্ত্রী ২’ মুক্তির পরেই।

উল্লেখ্য যে, ভারতীয় তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার্স সংখ্যার তালিকায় শ্রদ্ধা এখন রয়েছেন তৃতীয় স্থানে। তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিকেট তারকা বিরাট কোহলি ও প্রিয়াঙ্কা চোপড়া। এদিকে শ্রদ্ধার পরেই রয়েছেন আলিয়া ভাট।

প্রসঙ্গত, ‘স্ত্রী ২’ সিনেমায় শ্রদ্ধা কাপুর ছাড়াও আরও অভিনয় করেছেন অভিনেতা রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা সহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share